দক্ষিণ কোরিয়া থেকে সামরিক সরঞ্জাম সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

দক্ষিণ কোরিয়া-মার্কিন যৌথ বিমান মহড়া ম্যাক্স থান্ডারের সময় মার্কিন সেনাবাহিনীর উন্মোচিত একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। ফাইল ছবি

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রেক্ষাপটে দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা মার্কিন সরঞ্জাম মধ্যপ্রাচ্যে সরিয়ে নেওয়া হচ্ছে। সিউলের বিরোধিতা সত্ত্বেও প্যাট্রিয়ট মিসাইল ও গোলন্দাজ বাহিনী সরিয়ে নেওয়ার এই প্রক্রিয়ায় নিজেদের অক্ষমতা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট লি জে মিউং। খবর আলজাজিরার।

স্থানীয় সময় মঙ্গলবার (১০ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট লি বলেন, সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত মার্কিন বাহিনী কর্তৃক গোলন্দাজ ব্যাটারি এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মতো কিছু অস্ত্র দেশের বাইরে পাঠানোর বিষয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।

প্রেসিডেন্ট লি জানান, মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সিউল তাদের জোরালো বিরোধিতা জানিয়েছে। তবে বাস্তবতা হলো, ওয়াশিংটনের এই পদক্ষেপ পরিবর্তনের জন্য চাপ দেওয়ার মতো অবস্থানে তার সরকার নেই।

প্রেসিডেন্ট লি আরও বলেন, কিছু সমরাস্ত্র সরিয়ে নেওয়া হলেও তা উত্তর কোরিয়ার বিরুদ্ধে দেশটির বর্তমান প্রতিরোধ কৌশলে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না।

উল্লেখ্য, উত্তর কোরিয়ার সম্ভাব্য হুমকি মোকাবিলা করতেই দীর্ঘকাল ধরে কোরীয় উপদ্বীপে বিপুল সংখ্যক মার্কিন সেনা ও যুদ্ধাস্ত্র মোতায়েন রয়েছে।

দক্ষিণ কোরিয়ার স্থানীয় সংবাদমাধ্যমগুলোর জানিয়েছেন, ওসান বিমানঘাঁটি থেকে মার্কিন ‘প্যাট্রিয়ট’ মিসাইল ডিফেন্স ব্যাটারিগুলো ইতোমধ্যে জাহাজে করে সরিয়ে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, এসব অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পুনরায় মোতায়েন করা হবে। তবে দক্ষিণ কোরিয়া সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই খবরের সত্যতা নিশ্চিত করেনি।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

অবশেষে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা আসামির হাতে হাতকড়া

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

দক্ষিণ কোরিয়া থেকে সামরিক সরঞ্জাম সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় ১২:৫৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬