ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা

ইরানের ভেতরে এখন পর্যন্ত ৫ হাজার ৫০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (১১ মার্চ) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার এমনটাই জানিয়েছেন।

বুধবার (১১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং নৌবাহিনীর স্থাপনাগুলোর ওপর ধারাবাহিক হামলা চালানো হচ্ছে।

কুপারের মতে, এখন পর্যন্ত ৬০টির বেশি জাহাজসহ মোট ৫ হাজার ৫০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে বিভিন্ন ধরনের নির্ভুল অস্ত্র ব্যবহার করে হামলা করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা শুরু করার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। ওই হামলায় ১ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। ইসরায়েল -মার্কিন যৌথ হামলায় এরই মধ্যে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতউল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন।

এর জবাবে ইসরায়েল ও উপসাগরীয় যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে সেসব দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

অ্যাডমিরাল কুপার জানান, সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন হামলার তীব্রতা আরও বেড়েছে। তিনি বলেন, শুধু গতকালই বিভিন্ন দিক থেকে প্রায় প্রতি ঘণ্টায় হামলার বহুমুখী হামলা চালানো হয়েছে।

তিনি আরও জানান, ইরানের ‘সোলাইমানি’ শ্রেণির চারটি যুদ্ধজাহাজের শেষটিও ধ্বংস করা হয়েছে, ফলে ওই শ্রেণির পুরো নৌবহর এখন যুদ্ধক্ষমতা হারিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ মঙ্গলবার (১০ মার্চ) বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান অভিযানে ওই দিনটি ছিল ‘সবচেয়ে তীব্র’ হামলার দিন।

কুপার বলেন, ধারাবাহিক হামলার ফলে ইরানের পাল্টা আঘাত হানার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। একই সঙ্গে ভবিষ্যৎ হুমকি দূর করতে ইরানের সামরিক উৎপাদন অবকাঠামোও লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।

তিনি জানান, গত রাতে মার্কিন বোমারু বিমান একটি বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানায় হামলা চালিয়েছে।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ ‘শিগগিরই শেষ হবে’, কারণ ধারাবাহিক হামলার ফলে ‘প্রায় আর কোনো লক্ষ্যবস্তু অবশিষ্ট নেই।’

সূত্র: আনাদোলু এজেন্সি

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা

আপডেট সময় ০৮:০৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬