ইনসাফের ভিত্তিতে সংসদ চালানোর আহ্বান বিরোধী দলীয় নেতার

জাতীয় সংসদ ইনসাফের ভিত্তিতে পরিচালনা করা গেলে দেশেও ইনসাফ প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ রোববার (২৯ মার্চ) বিকেলে জাতীয় সংসদের মুলতবি অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের শুভেচ্ছা বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে ধন্যবাদ জানিয়ে এ আশা প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। এ সময় বিরোধী দলীয় নেতা ডেপুটি স্পিকারের বক্তব্যে পবিত্র কোরআনের আয়াত ও খলিফা আবু বকর (রা.) এর উদ্ধৃতি তুলে ধরায় ধন্যবাদ জানান। তাকে সর্বাত্মক সহযোগিতা করারও আশ্বাস দেন বিরোধী দলীয় নেতা।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের জনগণ আশা করে জাতীয় সংসদ দেশের সব ধরনের কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।

জামায়াত আমির আরও বলেন, ডেপুটি স্পিকারের আসন ন্যায় ও নিরপেক্ষতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থান।

বিরোধী দলীয় এ নেতা ডেপুটি স্পিকারের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের অঙ্গীকারকে স্বাগত জানান এবং প্রত্যেককে তাদের প্রাপ্য দেওয়ার বিষয়টি নিশ্চিত করার প্রতিশ্রুতিকে প্রশংসা করেন।

ডা. শফিকুর রহমান বলেন, সংসদ থেকে জাতি যে ইনসাফের প্রত্যাশা করে, এ ধরনের অঙ্গীকার তারই প্রতিফলন।

জামায়াত আমির আরও বলেন, মানুষ হিসেবে ভুল হওয়া স্বাভাবিক। যদি এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে বিরোধী দল গঠনমূলকভাবে তা সংশোধনে আন্তরিক সহায়তা করবে।

বিরোধী দলীয় নেতা আশা প্রকাশ করেন, সংসদ যদি ন্যায় ও নিরপেক্ষতার ভিত্তিতে পরিচালিত হয়, তাহলে সারা দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব হবে।

ডা. শফিকুর রহমান ডেপুটি স্পিকারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বক্তব্য শেষ করেন এবং পুনরায় তাকে অভিনন্দন জানান।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

অবশেষে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা আসামির হাতে হাতকড়া

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ইনসাফের ভিত্তিতে সংসদ চালানোর আহ্বান বিরোধী দলীয় নেতার

আপডেট সময় ০৮:০৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬