টেবিল চাপড়ে বেগম জিয়াকে অপমান করেছেন : সংসদে হাসনাত

জাতীয় সংসদে জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার ওপরের আলোচনায় এনসিপির সংসদ সদস্য (এমপি) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গণতন্ত্রের জন্য যিনি অপসহীন লড়াই করে গেছেন বেগম জিয়া। তিনি বলেছিলেন, যেদিন দেশে জনতার সরকার ক্ষমতায় আসবে সেদিন এ সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। অথচ আজ যারা আন্দালিব রহমান পার্থর বক্তব্যে টেবিল চাপড়ে তারা বেগম জিয়াকে অপমান করেছেন।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ।

এমপি হাসনাত আব্দুল্লাহ বলেন, ট্রেজারি বেঞ্চে যারা আছেন তারা সংবিধানের সঙ্গে যুদ্ধাপরাধীদেরকে মেলানোর কারণে বেগম জিয়াকে অপমান করেছেন কি না তা ভেবে দেখবেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আন্দালিব রহমান পার্থর বক্তব্য অনুযায়ী তাদের পক্ষে যেটুক যাবে, সেটুকু তারা মানেন আর যেটুকু তাদের বিপক্ষে সেটা তারা মানবেন না। তাদের কথা অনুযায়ী, কখনো সাংবিধানিক কখনো অসাংবিধানিক। সুতরাং সবটুকই মানতে হবে।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, যদি এ সংবিধানকে মানতে হয়, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ৬ আগস্ট যখন অ্যাটর্নি জেনারেল হিসেবে মো. আসাদুজ্জামানকে নিয়োগ দেওয়া হলো, তখন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছিল—প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া অ্যার্টনি জেনারেল নিয়োগ দেওয়া যাবে না। কোন সংবিধানের বলে তিনি নিয়োগ পেয়েছেন তা জানাতে চাই।

হাসনাত আব্দুল্লাহ বলেন, গত ৬ আগস্ট ছাত্র-জনতার রায়ের মাধ্যমে বেগম জিয়াকে কারাগার থেকে বের করা হয়। তাহলে এ সংবিধান মানলে বেগম জিয়া কারাগার থেকে বের হতে পারত না। গত ১৭ বছর বিএনপির লোকজন ধানক্ষেতে ঘুমাত। বিএনপি মহাসচিব বলেছিল, তাদের নেতাকর্মীরা রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে। এটা ভ্যাটিক্যান সিটি নয় যে, বাইবেল দিয়ে চলবে। জুলাইয়ের সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

অবশেষে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা আসামির হাতে হাতকড়া

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

টেবিল চাপড়ে বেগম জিয়াকে অপমান করেছেন : সংসদে হাসনাত

আপডেট সময় ০৮:১৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬