দুই-তিন সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ শেষ হতে পারে : ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর সংঘাতের শুরু হয় মধ্যপ্রাচ্যে। এরপর থেকে যুদ্ধ দ্রুত ছড়িয়ে পড়ে বর্তমানে এক ভয়াবহ আঞ্চলিক যুদ্ধের রূপ নিয়েছে, যা বিশ্ব অর্থনীতিকে সংকটে ফেলেছে।

যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে কখনো চরম আক্রমণাত্মক, আবার কখনো আপসের সুর লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গলবার (৩১ এপ্রিল) রাতে তিনি এক ঘোষণায় বলেন, এই লড়াই ‘দুই সপ্তাহ, হয়তো তিন সপ্তাহের’ মধ্যে শেষ হয়ে যেতে পারে। খবর এএফপির।

এর মধ্যে বুধবারের (১ এপ্রিল) নতুন হামলায় তেহরানের সাবেক মার্কিন দূতাবাস এলাকা ও ইরানের বেশ কিছু ইস্পাত কারখানায় ধ্বংসযজ্ঞ ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

হোয়াইট হাউস জানিয়েছে, চলমান পরিস্থিতি নিয়ে স্থানীয় সময় বুধবার রাত ৯টায় প্রেসিডেন্ট ট্রাম্প জাতির উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন, যেখানে ইরান বিষয়ে সর্বশেষ আপডেট দেওয়া হবে।

তেহরান শুরু থেকেই ওয়াশিংটনের দেওয়া ১৫ দফা শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছে এবং কোনো ধরনের আলোচনায় বসার খবর অস্বীকার করেছে।

তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কিছুটা নমনীয় সুরে জানিয়েছেন, যুদ্ধ শেষ করার জন্য তেহরানের ‘প্রয়োজনীয় সদিচ্ছা’ রয়েছে, তবে শর্ত হলো— শত্রু পক্ষকে এই নিশ্চয়তা দিতে হবে যে ভবিষ্যতে তারা আর কখনো আক্রমণ করবে না।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

অবশেষে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা আসামির হাতে হাতকড়া

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

দুই-তিন সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ শেষ হতে পারে : ট্রাম্প

আপডেট সময় ০৮:০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬