এক বৈঠকেই চূড়ান্ত সমঝোতার আশা কারোরই ছিল না : ইসমাইল বাঘাই

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এক বৈঠকেই কোনো চূড়ান্ত সমঝোতা হবে- এমন আশা কারোরই ছিল না।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বক্তব্যের পর তিনি ইরানি গণমাধ্যমে এ কথা বলেন। খবর জিও নিউজের।

বাঘাই জানান, ইরান ও যুক্তরাষ্ট্র কিছু বিষয়ে পারস্পরিক বোঝাপড়ায় পৌঁছালেও এখনও ২-৩টি গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে।

ইসমাইল বাঘাই বলেন, এই আলোচনা ৪০ দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধের পর অনুষ্ঠিত হয়েছে এবং এটি অবিশ্বাস ও সন্দেহের পরিবেশে হয়েছে। তাই শুরু থেকেই এক বৈঠকে চূড়ান্ত চুক্তি হবে- এমনটা আশা করা স্বাভাবিক ছিল না।

বাঘাই আরও জানান, ইরান, পাকিস্তান এবং অঞ্চলের অন্য বন্ধু দেশগুলোর সঙ্গে যোগাযোগ ও পরামর্শ অব্যাহত থাকবে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলার মাধ্যমে যে যুদ্ধের সূচনা হয়েছিল, তা দুই সপ্তাহের জন্য স্থগিত থাকা অবস্থায় এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তান এই আলোচনার আয়োজন করে। মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া এবং বিশ্ব অর্থনীতিতে আঘাত হানা এই সংঘাত গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় একটি অস্থায়ী যুদ্ধবিরতির পর সাময়িকভাবে বন্ধ হয়।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

এক বৈঠকেই চূড়ান্ত সমঝোতার আশা কারোরই ছিল না : ইসমাইল বাঘাই

আপডেট সময় ০১:০০:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬