শিরোনাম :
উল্লাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত
-
সাথী সুলতানা, স্টাফ রিপোর্টার - আপডেট সময় ০৫:২৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- 52
প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায়- উল্লাপাড়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উল্লাপাড়া, সিরাজগঞ্জের বাস্তবায়নে পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়।
সোমবার দুপুর ১২টার দিকে উল্লাপাড়া উপজেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উল্লাপাড়া আসনের জাতীয় সংসদ সদস্য, বিরোধী দলের হুইপ মোঃ রফিকুল ইসলাম। এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসার সূবর্ণা ইয়াসমীন-সুমী।
এ অনুষ্ঠানে আরো বক্তব্যে রাখেন, পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মাসুদ আহমেদ , উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন, উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর অধ্যাপক শাহজাহান আলী,সাবেক মেয়র বেলাল হোসেন প্রমুখ।
এসময়ে অনুষ্ঠানে উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসার কার্যালয়ের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ সরোয়ার হোসেন, উপ-সহকারী মোঃ আলিম সহ অন্যান্য উপ-সহকারী কর্মকর্তা, কর্মচারী এবং কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
ট্যাগস
রাজশাহী বিভাগ
জনপ্রিয় সংবাদ



























