শিরোনাম :
বাংলাদেশে আল-কায়েদার ঘাঁটি বিষয়ে মন্তব্য করতে রাজি নন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে: রেজিস্ট্রেশন,সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক সহ একগুচ্ছ শর্ত সরকারের ১৮০ দিন: অর্জন, ব্যর্থতা আর অমীমাংসিত প্রশ্নের নিকাশ কিশোরগঞ্জে মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল প্রস্তুত, ঘোষণা যেকোনো সময়: মুখ্য সচিব অনুকূল পরিবেশ ছাড়া ভারত যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ঐতিহাসিক জয়ের পর বদলে গেল পয়েন্ট টেবিল, কত নম্বরে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ইতিহাস গড়া টেস্ট জয় যেসব কারণে ঢাকার যানজট,সমাধান হবে কি কোনদিন? মাদারীপুরে মাদ্রাসায় ককটেল বিস্ফোরণে আহত ৫ শিক্ষার্থী

নারায়ণগঞ্জে র‍্যাব সদস্যদের কুপিয়ে আহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র, নগদ টাকা এবং অপরাধকর্মে ব্যবহৃত ড্রোনসহ ১৩ জনকে আটক করেছে র‍্যাব ও পুলিশ। গতকাল মঙ্গলবার (৫ মে) রাতভর দেওভোগ নূর মসজিদ এলাকার দুটি বাড়িতে এই সফল অভিযান পরিচালিত হয়।

আজ বুধবার (৬ মে) সকালে সিদ্ধিরগঞ্জে অবস্থিত র‍্যাব-১১ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল এএইচ এম সাজ্জাদ হোসেন অভিযানের বিস্তারিত তুলে ধরেন।

অভিযানের কারণ: র‍্যাব জানায়, মঙ্গলবার দুপুরে শহরের বোয়ালিয়া খাল লিচুবাগ এলাকায় মাদকবিরোধী অভিযানে গেলে র‍্যাবের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় তিন র‍্যাব সদস্যকে কুপিয়ে মারাত্মক আহত করা হয়। এই ধৃষ্টতাপূর্ণ ঘটনার পর সদর উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী।

উদ্ধারকৃত মালামালের তালিকা: দেওভোগ নূর মসজিদ এলাকার একটি ছয়তলা ও একটি দুই তলা বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়:

  • অস্ত্র: ৬ রাউন্ড পিস্তলের গুলি, ১০টি ছুরি-চাকু, ৭টি চাইনিজ কুড়াল, ২টি রামদা এবং ৩টি চাপাতি।

  • মাদক: ২৩৫ কেজি গাঁজা এবং ১১ হাজার পিস ইয়াবা।

  • নগদ টাকা: ১১ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা।

  • প্রযুক্তি: অপরাধীদের ব্যবহৃত ১টি ড্রোন এবং ৪টি সিসি ক্যামেরা।

আইনি ব্যবস্থা: র‍্যাব অধিনায়ক জানান, আটক ১৩ জন পেশাদার মাদক ব্যবসায়ী ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। র‍্যাবের ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

বাংলাদেশে আল-কায়েদার ঘাঁটি বিষয়ে মন্তব্য করতে রাজি নন স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাদারীপুরে মাদ্রাসায় ককটেল বিস্ফোরণে আহত ৫ শিক্ষার্থী

১৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

নারায়ণগঞ্জে র‍্যাব সদস্যদের কুপিয়ে আহত

আপডেট সময় ০১:২২:৪৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬