আগে শিশুদের বাঁচাতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

হামের টিকা নিয়ে কে দোষ করেছে, সেটা খোঁজার আগে শিশুদের বাঁচাতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। আজ বুধবার (১৩ মে) সরকারি ভ্যাকসিনের বর্তমান অবস্থা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, আপনারা দেখেছেন হামের পরেই অনেকের নিউমোনিয়া হয়ে যায়। ভেন্টিলেশনই এই রোগের শেষ চিকিৎসা। আমরা পর্যাপ্ত পরিমাণে সেই ভেন্টিলেশন দিয়েছি। আমাদের হাতে আজকে আমেরিকা থেকে আরও দশটি ভেন্টিলেটর দান করেছেন একজন বেসরকারি ফার্মাসিটিউক্যালস উদ্যোক্তা।

সরদার সাখাওয়াত হোসেন বলেন, আমরা সেগুলো আজকে বণ্টন করব। আমাদের হামের চিকিৎসা চলছে, আইসোলেশন চলছে, আইসিইউ আছে, চিকিৎসকরাও সচেষ্ট আছে। আমরা চেষ্টা করছি, আপনারা আমাদের সহযোগিতা করবেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজকে চীনা কোম্পানি সিনোভ্যাক চায়না সরকারের ৭৬ হাজার ৬১৬ ভায়াল, যা ৩ লাখ ৮৩ হাজার ৮০ ডোজের সমপরিমাণ ভ্যাকসিন, হাতে পেয়েছি। আমাদের হাতেও পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন রয়েছে। আমরা পোলিও ভ্যাকসিন দেওয়া শুরু করব। এটাতে কোনো অসুবিধা হবে না। আমরা অ্যান্টি-র্যা বিস টিকাও দেওয়া শুরু করছি। একটা রোগীও এই ভ্যাকসিনের বাইরে থাকবে না।

তিনি জানান, ভিটামিন এ ক্যাপসুলটা একটু শর্ট আছে। জুন নাগাদ আমরা পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ ক্যাপসুল পেয়ে যাবো। পূর্বনির্ধারিত নিয়ম অনুযায়ী আমরা বছরে দুইবার ভিটামিন এ দেব। এই সেক্টরে কোনো ঘাটতি রাখা যাবে না।

যেসব বাচ্চা টিকার আওতায় আসেনি তাদেরকে খুঁজে খুঁজে টিকা দেব— এমন মন্তব্য করে মন্ত্রী বলেন, আমাদের রুটিন ইপিআই চলমান রয়েছে। টিকা নিয়ে কে ভুল করেছে সেটা খোঁজার আগে আমাদের মায়েদের বুক ভরা রাখতে হবে। আমরা এটাই চেষ্টা করছি৷

টিকা নিয়ে অব্যবস্থাপনা যারা করেছে তাদের বিরুদ্ধে তদন্ত করবেন কিনা— এমন প্রশ্ন উত্তরে মন্ত্রী বলেন, তদন্ত করব না, সেটা বলিনি। এখন আমার সংকটকাল অতিক্রম করছি। এই ক্রাইসিসটা শেষ হলেই আমরা কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেব।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আগে শিশুদের বাঁচাতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০১:৪৬:১৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬