মোংলা নদীতে নিখোঁজ মাছ ব্যবসায়ির মরদেহ উদ্ধার

মোংলা নদীতে নিখোঁজ হওয়া  হোসেন মোড়ল (৪০) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ২৭ ঘণ্টা পর আজ শুক্রবার (১৫ মে) সকালে দোকোপ উপজেলার নিজ  চালনা এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে স্থানীয় লোকজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১৪ মে) সকালে চালনা থেকে হ্যাচারীর পোনা নিয়ে মোংলায় আসেন হোসেন মোড়ল। সকাল সাড়ে ৫টার দিকে মোংলা নদীর লেবার ঘাট এলাকায় নিজ ট্রলার থেকে পড়ে নিখোঁজ হন দাকোপের চালনা এলাকার মৃত: মো: ইউনুস মোড়লের ছেলে মো: হোসেন মোড়ল। পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। হোসেন মোড়ল পেশায় একজন মাছ ব্যাবসায়ি । তার ট্রলারে করে বিভিন্ন হ্যাচারীর পোনা বিভিন্ন জায়গায় পৌছে দিতেন

ঘটনার পর থেকে এলাকাবাসীর পাশাপাশি মোংলা ফায়ার সার্ভিসের ডুবুরিসহ কোষ্টগার্ড ও নৌবাহিনী সদস্যের একটি দল উদ্ধার অভিযানে অংশ নেয়। দিনভর অভিযান চালিয়েও তার সন্ধান মেলেনি। অবশেষে আজ তার লাশ উদ্ধার করা হয়  নিজ এলাকার চালনা নদী থেকে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মোংলা নদীতে নিখোঁজ মাছ ব্যবসায়ির মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৪:৫৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬