মোংলায় সাজা প্রাপ্ত আসামীসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার

মোংলা থানা পুলিশের পৃথক অভিযানে  গাঁজাসহ সাজাপ্রাপ্ত এক  আসামি সহ দুই মাদক ব্যাবসায়ীকে  গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মোংলা পোর্ট পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন। 
পুলিশ সূত্রে জানা যায়, মোংলা থানার এস আই আরিফ হাসান  সহ  মোংলা থানা   পুলিশের    টিম পৌরসভার ০৬ নং ওয়ার্ডের কবর স্থান রোড   এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মোঃ সবুর হাওলাদার (২৬) নামে এক যুবককে আটক করা হয়। তল্লাশিকালে তার নিকট থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। সবুর ওই এলাকার মোঃ আব্দুল বারেক হাওলাদারের  পুত্র।
পৃথক আরেকটি অভিযানে পৌরসভার ৫ নং ওয়ার্ডের বালুর মাঠ এলাকা থেকে রবিউল ইসলাম (২৮) নামের আরও এক আসামিকে গ্রেফতার করা হয়। অভিযানে তার কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। আটককৃত রবিউল ওই এলাকার হাকিম গাজীর পুত্র।
মোংলা থানার ওসি আতিকুর রহমান বলেন,  আটককৃত আসামিরা এলাকায় মাদক কেনাবেচার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং মাদক নির্মূলে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মোংলায় সাজা প্রাপ্ত আসামীসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার

আপডেট সময় ০৮:১৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬