শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২ জন উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয়েছে ভূমিমন্ত্রীকে সাজেকে গোলাগুলিতে আটকে পড়া ২,৯৩৩ পর্যটকে সড়ালো নিরাপত্তা বাহিনী আওয়ামী লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত শুরূ করছে: রিজভী ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় রাশিয়া, ইউক্রেন,যুক্তরাষ্ট্র মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন হামলার ছক কষছে যুক্তরাষ্ট্র-ইসরাইল ব্যাটিং ব্যর্থতায় ফাইনালের স্বপ্ন শেষ, দায় স্বীকার করলেন হৃদয় ১৩ বছর বয়সী মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে ঢাকার যানজট কমাতে পুরোনো বাস সরানোসহ সরকারের চার উদ্যোগ সাজেক ভ্যালি সাময়িক বন্ধ ঘোষণা প্রশাসনের

দেশের প্রেক্ষাগৃহে ফিরছে হিন্দি সিনেমা, প্রস্তুতি দুই ছবির

দীর্ঘদিনের বিরতির পর বাংলাদেশের প্রেক্ষাগৃহে আবারও হিন্দি সিনেমা মুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। সাফটা চুক্তির আওতায় ইমরান হাশমি অভিনীত ‘আওয়ারাপান ২’ এবং কন্নড় তারকা ইয়াশের বহুল প্রতীক্ষিত ‘টক্সিক’ ছবি দুটি দেশে আনার প্রক্রিয়া শুরু করেছেন আমদানিকারকরা।

জানা গেছে, ইতোমধ্যে ‘আওয়ারাপান ২’ আমদানি ও প্রদর্শনের অনুমতি চেয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন জমা দেওয়া হয়েছে। একই সঙ্গে খুব শিগগিরই ‘টক্সিক’ সিনেমাটির জন্যও আনুষ্ঠানিক আবেদন করা হবে বলে জানা গেছে।

সিনেমা দুটি দেশে আমদানির দায়িত্বে রয়েছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। গত মঙ্গলবার (১৪ জুলাই) প্রতিষ্ঠানটি সাফটা চুক্তির শর্ত মেনে ‘আওয়ারাপান ২’ আমদানির অনুমোদন চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করে।

ভারতে আগামী ১৪ আগস্ট, অর্থাৎ দেশটির স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে ‘আওয়ারাপান ২’। একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও ছবিটি মুক্তির পরিকল্পনা করছেন আমদানিকারকরা। অন্যদিকে মুক্তির আগেই দর্শকমহলে ব্যাপক আলোচনার জন্ম দেওয়া ইয়াশ অভিনীত ‘টক্সিক’ও বাংলাদেশে আনার প্রস্তুতি চলছে পুরোদমে। সংশ্লিষ্টদের ভাষ্য, প্রয়োজনীয় অনুমোদনের জন্য শিগগিরই মন্ত্রণালয়ে আবেদন করা হবে এই সিনেমাটির জন্যও।

এ প্রসঙ্গে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন বলেন, “‘আওয়ারাপান ২’-এর আবেদন ইতোমধ্যে জমা দেওয়া হয়েছে। ‘টক্সিক’-এর আবেদনও শিগগিরই করা হবে। ভবিষ্যতে শাহরুখ খান অভিনীত ‘কিং’ সিনেমাটিও দেশে আনার ইচ্ছা রয়েছে আমাদের। সব নিয়ম মেনেই কাজ করছি আমরা, অনুমতি পেলে মুক্তিতে কোনো বাধা থাকবে না।”

উল্লেখ্য, এর আগে এই একই প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল শাহরুখ খানের ‘পাঠান’ ও ‘জওয়ান’, সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’, রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ এবং ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। এর মধ্যে ‘পাঠান’ ও ‘জওয়ান’ দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেলেও বাকি সিনেমাগুলো প্রত্যাশিত সাফল্যের দেখা পায়নি।

সাফটা চুক্তির শর্তানুযায়ী ভারতীয় সিনেমা আমদানির পাশাপাশি বাংলাদেশি সিনেমাও ভারতে রপ্তানির সুযোগ রয়েছে। এ বিষয়ে অনন্য মামুন জানান, ইতোমধ্যে বেশ কয়েকটি বাংলাদেশি সিনেমা ভারতে পাঠানো হয়েছে। কোন কোন ছবি সেখানে মুক্তি পাবে, তা যাচাই-বাছাই শেষে জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

দেশীয় চলচ্চিত্রসংশ্লিষ্টদের মতে, ঈদকেন্দ্রিক সময় ছাড়া বছরের অন্যান্য সময়ে নতুন বাংলা সিনেমার সংকটে অনেক প্রেক্ষাগৃহ দর্শক টানতে হিমশিম খায়। ফলে মানসম্মত বিদেশি সিনেমা আমদানির দাবি দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছেন সংশ্লিষ্টরা। মন্ত্রণালয়ের অনুমোদন মিললে ‘আওয়ারাপান ২’ ও ‘টক্সিক’-এর হাত ধরে সেই ধারায় নতুন গতি ফিরতে পারে বলে মনে করছেন তারা।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে লিফলেট বিতরণ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সাজেক ভ্যালি সাময়িক বন্ধ ঘোষণা প্রশাসনের

২২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

দেশের প্রেক্ষাগৃহে ফিরছে হিন্দি সিনেমা, প্রস্তুতি দুই ছবির

আপডেট সময় ০২:০৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬