শিরোনাম :
হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো রাজধানীর নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর বিতর্কিত আয়ের পরিকল্পনা প্রত্যাহার করে ক্ষমা চাইলেন ফিফা প্রধান ক্ষেপণাস্ত্র মজুত নিয়ে উদ্বেগ উড়িয়ে দিলেন ট্রাম্প, ফাঁসকারীদের হুঁশিয়ারি জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়ায় অবস্থিত রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান ডিগ্রি কলেজে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬। বুধবার বেলা সাড়ে এগারোটায় কলেজের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনা সভা ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে স্মরণ করা হয় আন্দোলনে নিহত ও আহতদের।

অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠের মাধ্য দিয়ে। এরপর শহীদদের স্মরণে পালন করা হয় এক মিনিট নীরবতা। কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও কলেজ গভর্নিং বডির সভাপতি ডাঃ মোঃ আব্দুল লতিফ।

বক্তব্যে তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে পতন ঘটে তৎকালীন আওয়ামী লীগ সরকারের, দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া এই আন্দোলন গুলি, হত্যা ও দমন-পীড়নের মুখে রূপ নেয় দেশব্যাপী গণআন্দোলনে, যাতে অংশ নেন শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তিনি হুঁশিয়ার করে বলেন, নিজেদের মধ্যে বিভেদ লালন করলে তা হবে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি। ফ্যাসিবাদের স্থায়ী অবসান ঘটিয়ে স্বনির্ভর, উৎপাদনমুখী বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।

আরও বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক মোঃ আঃ কাইয়ুম, মোঃ রেজাউল করিম ও প্রভাষক মোঃ মনিরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ইস্রাফিল হাসান। শেষে শহীদদের রূহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

০৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আপডেট সময় ০৪:৫০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬