জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের মিলন মেলা-২০২৬ উদযাপন উপলক্ষে রাত ৮টায় সিরাজগঞ্জে এক বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে। মিলন মেলার সার্বিক পরিকল্পনা, প্রস্তুতি, কর্মসূচি ও বাস্তবায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সভায় আলোচনা করা হবে।
শুক্রবার (০৩ অক্টোবর ২০২৬) পৌর শহরের এস এস রোডস্থ,
দ্যা এ্যাপিটাইজার রেস্টুরেন্টে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবী পরিষদের মিলন মেলা আয়োজক সূত্রে জানা যায়, এবারের মিলন মেলা আগামী ৩০ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি চায়নাবাঁধ-৩, সিরাজগঞ্জে আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। মিলন মেলায় অংশগ্রহণের জন্য চাঁদা নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা।ইতোমধ্যে মিলন মেলায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে আয়োজিত এ মিলন মেলার মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও স্বেচ্ছাসেবার বন্ধন আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা। এসময়ে উপস্থিত ছিলেন সুখ পাখি সিরাজগঞ্জের প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ রজব আলী, সুখ পাখি ও রেডলাভ পরিচালক রাসেল রহমান, সহ সকল স্বেচ্ছাসেবীগণ উপস্থিত ছিলেন।
চলমান বার্তা ডেস্ক : 






















