তাড়াশে তালাকের একদিন পরেই তরুণীর আত্মহত্যা

এইচএম ফারুক,স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের তাড়াশে ডিভোর্সের একদিন পরেই এক গৃহবধূ গলায়  ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ১২ টার সময় উপজেলার মাধাইনগর ইউনিয়নের গুড়মা গ্রামে।  ওই ইউনিয়নের চেয়ারম্যান মো: হাবিলুর রহমান হাবিব ঘটনাস্থলে থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, গুড়মা গ্রামের মুঞ্জিল হকের ছেলে রাসেল হোসেনের (২২) সাথে প্রতিবেশী  শহিদুল ইসলামের মেয়ে পূর্ণিমা খাতুনের (১৮)  প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় এক বছর আগে তারা পরিবারের অসম্মতিতে বিয়েও করেন। এ নিয়ে উভয় পরিবারের মাঝে  অশান্তি লেগেই ছিল। প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকতো। এ কারণে নিরুপায় হয়ে ২৫ জুন রাতে, গ্রামের লোকজন  উভয় পরিবারের সম্মতিতে এক সালিশ বৈঠকে বসেন।
সেখানে ছেলে মেয়ের অসম্মতি থাকার পর মাত্র দেড় লাখ টাকায় তাদেরকে খোলা তালাক করানো হয়। পরে আজ পূর্ণিমা খাতুন তার বাবার বাড়িতে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মো. নজরুল  ইসলাম বলেন, ঘটনার সংবাদ পাওয়ার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের  জন্য শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

তাড়াশে তালাকের একদিন পরেই তরুণীর আত্মহত্যা

আপডেট সময় ০৬:৪৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪
এইচএম ফারুক,স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের তাড়াশে ডিভোর্সের একদিন পরেই এক গৃহবধূ গলায়  ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ১২ টার সময় উপজেলার মাধাইনগর ইউনিয়নের গুড়মা গ্রামে।  ওই ইউনিয়নের চেয়ারম্যান মো: হাবিলুর রহমান হাবিব ঘটনাস্থলে থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, গুড়মা গ্রামের মুঞ্জিল হকের ছেলে রাসেল হোসেনের (২২) সাথে প্রতিবেশী  শহিদুল ইসলামের মেয়ে পূর্ণিমা খাতুনের (১৮)  প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় এক বছর আগে তারা পরিবারের অসম্মতিতে বিয়েও করেন। এ নিয়ে উভয় পরিবারের মাঝে  অশান্তি লেগেই ছিল। প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকতো। এ কারণে নিরুপায় হয়ে ২৫ জুন রাতে, গ্রামের লোকজন  উভয় পরিবারের সম্মতিতে এক সালিশ বৈঠকে বসেন।
সেখানে ছেলে মেয়ের অসম্মতি থাকার পর মাত্র দেড় লাখ টাকায় তাদেরকে খোলা তালাক করানো হয়। পরে আজ পূর্ণিমা খাতুন তার বাবার বাড়িতে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মো. নজরুল  ইসলাম বলেন, ঘটনার সংবাদ পাওয়ার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের  জন্য শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
আরো পড়ুন : সলঙ্গায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

Share this news as a Photo Card