উত্তরায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ; নিহত ৫

দেশে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে আজও দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে। এরইমধ্যে বেশ কয়েকজনের মৃত্যুর খবর মিলেছে। সব মিলিয়ে উত্তাল রাজধানী। আন্দোলনরতদের ডাকা কমপ্লিট শাটডাউনে সারা দেশ থমথমে। দোকানপাট অনেকটাই বন্ধ। চলছে না কোনো প্রকার যান। এমন এক সময় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তারা শিক্ষার্থীদের সঙ্গে বসতে চায়। তারপরও আজ রাজধানীতে এখন পর্যন্ত প্রাণ গেল পাঁচজনের।

পূর্বঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে উত্তরা-আজমপুর এলাকায় সড়ক অবরোধ করতে গেলে আইনশৃ্ঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুলিতে শিক্ষার্থী-পথচারীসহ পাঁচজন নিহত হয়েছেন। একইসঙ্গে আহত আরও শতাধিক হাসপাতালে চিকিৎসাধীন।

আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে কুয়েত মৈত্রী হাসপাতালের সুপারিনটেনডেন্ট মিজানুর রহমান তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত হয়ে প্রায় অর্ধশত মানুষ আমাদের হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে পাঁচজনকে মৃত ঘোষণা করা হয়েছে। আহতদের মধ্যে পুলিশ সদস্যও রয়েছেন।

আরো পড়ুন : রামপুরায় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ১

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

উত্তরায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ; নিহত ৫

আপডেট সময় ০৬:২২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪