শিরোনাম :
“চেহারা কোথায়, শুধু আওয়াজ শোনা যায়”: হাসিনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে টেকসই হবে গণতন্ত্র: ফখরুল নিত্যপণ্যের দাম আকাশছোয়া : বিপর্যস্ত নিম্ন আয়ের জীবনযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী নিয়ে জল্পনা তুঙ্গে সিলেটে দুই বাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৮ হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো

ভারতে বেটিং কেলেঙ্কারি তদন্তে সাকিবের বোন জান্নাতুল

চলমান বার্তা অনলাইন ডেস্ক:
ভারতে বহুল আলোচিত মহাদেব বেটিং অ্যাপকাণ্ডে আরও একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এই ঘটনায় এবার বাংলাদেশ ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের বোনের নাম উঠে এসেছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুসারে, এলিভেন উইকেট ডটকম নামে একটি অনলাইন বেটিং (অনলাইনে বাজি ধরা) অ্যাপে বিনিয়োগ করেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও আজ তাকের প্রতিবেদনে বলা হয়েছে, মহাদেব বেটিং অ্যাপ নামক একটি অনলাইন গেমিং প্ল্যাটফর্মের মাধ্যমে বিপুল আর্থিক দুর্নীতি হয়েছে। এই ঘটনায় একটি মামলা হয়েছে এবং তার তদন্ত শুরু হলে অনেকের নামই বেরিয়ে আসে। সেখানে বেটিং অ্যাপ মামলার তদন্তে সাকিবের বোনের নামও উঠে আসে।

মহাদেব বেটিং অ্যাপ তদন্তে গ্রেপ্তার করা হয়েছে দুই ব্যবসায়ী গিরিশ তালরেজা ও সুরুজ চোখানিকে। তদন্তকারী সংস্থা ইডি সূত্রে জানা গেছে, সুরুজ চোখানি কাঠমান্ডুতে একটি ক্যাসিনোয় ৪০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। এর পাশাপাশি তিনি বাংলাদেশে এলিভেন উইকেট ডটকম নামের একটি বেটিং অ্যাপে বিনিয়োগ করেন। এতে তার অংশীদার ছিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের বোন জান্নাতুল হাসান।

এর আগে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ইউনিটকে না জানানোয় ২০১৯ সালের অক্টোবরে এক বছরের জন্য ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিলেন সাকিব। দুই বছর আগে বেটিং কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে বিতর্কে জড়িয়েছিলেন বাংলাদেশের পোস্টার বয়। পরে সেখান থেকে সরে এসেছিলেন তিনি।

আরও পড়ুন : কোহলিকে ছাপিয়ে গেলেন জয়সওয়াল

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পোশাকখাতে মূল্য সংযোজনে বাংলাদেশে কোরিয়ার বড় আগ্রহ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো

০৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ভারতে বেটিং কেলেঙ্কারি তদন্তে সাকিবের বোন জান্নাতুল

আপডেট সময় ১০:৪১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪