শিরোনাম :
গণমাধ্যম শক্তিশালী হলে টেকসই হবে গণতন্ত্র: ফখরুল নিত্যপণ্যের দাম আকাশছোয়া : বিপর্যস্ত নিম্ন আয়ের জীবনযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী নিয়ে জল্পনা তুঙ্গে সিলেটে দুই বাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৮ হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো রাজধানীর নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

কোহলিকে ছাপিয়ে গেলেন জয়সওয়াল

চলমান বার্তা ডেস্ক রিপোর্ট:
যশস্বী জয়সওয়াল—ভারতের এই নয়া সেনসেশন মাত্র আট টেস্টেই নিজের জাত চিনিয়েছেন। ২২ বছর বয়সেই ক্রিকেটের সবচেয়ে কঠিন ফরম্যাট টেস্টে বিস্ময় জাগানিয়া পারফরম্যান্স করে ভাঙছেন একের পর এক রেকর্ড। এবার ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা তারকা বিরাট কোহলিকে ছাপিয়ে নতুন কীর্তি গড়লেন তরুণ জয়সওয়াল।

আজ বৃহস্পতিবার (৭ মার্চ) ইংল্যান্ডের বিপক্ষে চলমান ধর্মশালা টেস্টের প্রথম দিনে এক হাজারি ক্লাবে নাম লেখানোর সঙ্গে বেশ কয়েকটি রেকর্ড নিজের নামে করে নিয়েছেন জয়সওয়াল। বিনোদ কাম্বলির পর ভারতীয় ব্যাটারদের মধ্যে টেস্টে দ্বিতীয় দ্রুততম হাজার রান পূর্ণ করলেন জয়সওয়াল। কাম্বলির লেগেছিল ১৪ ইনিংস, জয়সওয়ালের ১৬টি।

এছাড়াও ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে ৬৫৫ রান করার রেকর্ড ছিল বিরাট কোহলি। এবার তাকে ছাপিয়ে গেলেন জয়সওয়াল। আজ ব্যাট করতে নেমে রানের খাতা খুলতেই টপকে গেলেন কোহলিকে। এবার সামনে শুধু আরেক কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার।

পঞ্চম তথা সিরিজের শেষ টেস্টের প্রথম ইনিংসে ৫৭ রান করেছেন যশস্বী। এর মধ্য দিয়ে এক সিরিজে ৭১২ রান করে ফেলেছেন। দ্বিতীয় ইনিংসেই সুনীল গাভাস্কারকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে। ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ৭৭৪ রান করেছিলেন গাভাস্কার।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাজধানীর নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

০৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

কোহলিকে ছাপিয়ে গেলেন জয়সওয়াল

আপডেট সময় ১০:৪৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪