শিরোনাম :
সলঙ্গায় বীকন ফার্মার সেমিনার অনুষ্ঠিত
-
চলমান বার্তা ডেস্ক : - আপডেট সময় ০৮:৩৮:১৫ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
- 390
এইচএম ফারুক, স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় বীকন ফার্মা কর্তৃক বুধবার দুপুর ১২ঘটিকায় মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ পাঠাগারে চিকিৎসক সেমিনার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
ডাঃ বদরুল আলমের সভাপতিত্বে বীকন ফার্মার ঔষধ ও বিভিন্ন রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন উক্ত প্রোগ্রামের প্রধান অতিথি,প্রধান আলোচক এসএম শেখ মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীকন ফার্মার আরএসএম মোঃ সায়েম ভূইয়া।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র এরিয়া ম্যানেজার মোঃ রোকনুজ্জামান রোকম,এম আইও মোঃ আব্দুল আলীম সহ সলঙ্গা বিসিডিএস এর সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম জিন্নাহ।
সলঙ্গা বাজারসহ বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৬০জন ডাক্তার/পল্লী চিকিৎসক অংশ গ্রহণ করে বীকন ফার্মা কোম্পানির ঔষধ এবং বিভিন্ন রোগ সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।
ট্যাগস
রাজশাহী বিভাগ
জনপ্রিয় সংবাদ



























