‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেন চালুর দাবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বন্ধ হয়ে যাওয়া সিরাজগঞ্জের একমাত্র ট্রেন ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ চালুর দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

রোববার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের নর্থ টাউন রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে ট্রেনটি চালুর দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে বিভিন্ন সংগঠনের পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সাইদুর রহমান বাচ্চু বলেন, উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের বুকের ওপর দিয়ে উত্তর-পশ্চিমাঞ্চলের সব ট্রেন যাতায়াত করে। অথচ আমাদের কোনো ট্রেন নেই। এক সময় শহরে চারটি স্টেশন ছিল, ৫টি ট্রেন যাতায়াত করতো। সিরাজগঞ্জ ছিল একটি জংশনের মতো। ধীরে ধীরে স্টেশনগুলো বিলুপ্ত হয়েছে। সিরাজগঞ্জ জেলা শহর থেকে ঢাকায় ছেড়ে যাওয়া সিরাজগঞ্জ এক্সপ্রেস নামে একটি মাত্র ট্রেন চালু ছিল। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট হঠাৎ করেই বন্ধ করা হয় সেটি। ফলে শহরাবাসীর ঢাকায় যাতায়াতে চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে। বিশেষ করে ব্যবসায়ীরা সকালে ট্রেনে গিয়ে মালামাল কিনে বিকেলেই ফিরে আসতে পারতেন। ট্রেন বন্ধ থাকার কারণে তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার পরে সবচেয়ে বেশি শহীদ হয়েছে সিরাজগঞ্জে। বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছি। সিরাজগঞ্জ থেকে ট্রেন চলবে না এটাও একটা বৈষম্য। ৭ দিনের মধ্যে ট্রেন চালু না হলে সিরাজগঞ্জের বুকের ওপর দিয়ে কোন ট্রেন চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন সাইদুর রহমান বাচ্চু।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সহ-সভাপতি ডা. আব্দুল লতিফ, ডা. আব্দুস সামাদ আজাদ খোকন, আইনজীবীদের পক্ষে অ্যাডভোকেট কল্যাণ সাহা, সিরাজগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা তালুকদার, সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুন-অর-রশিদ খান হাসান ও ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা জিয়াসমিন সুলতানা বক্তব্য রাখেন।

আরো পড়ুন :

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেন চালুর দাবি

আপডেট সময় ০৩:৪২:৪৫ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪