বন্যার্তদের ঘর করে দিলেন গায়ক তাসরিফ

বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে সব সময় দেখা মেলে তরুণ গায়ক তাসরিফ খানের। দেশের যেকোনো দুর্যোগে ছুটে যান তিনি। এবার তিনি যথারীতি হাজির হয়েছেন ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর এলাকায়।

স্মরণকালের এই ভয়াবহ বন্যায় দেশের সর্বস্তরের মানুষের পাশাপাশি উদ্ধার ও ত্রাণ বিতরণে এগিয়ে এসেছে তাসরিফ। প্রথম দুই ধাপের এই কার্যক্রম সম্পন্নের পরে এবার ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রক্রিয়ায় ভূমিকা রাখছেন তাসরিফ খান। তারই ধারাবাহিকতায় ফেনীতে একজন কৃষককে ঘর বানিয়ে দিয়েছেন এই সংগীতশিল্পী।

গতকাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টায় এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তাসরিফ নিজেই। তিনি জানান, বন্যায় সর্বস্ব হারানো ফেনীর পরশুরাম উপজেলার বাসিন্দা মো. জমিতার বারখুকে একটি ঘর বানিয়ে দিয়েছেন তিনি। খরচ হয়েছে এক লাখ ২৫ হাজার ৭৭৫ টাকা।

এর আগে, ফেনীর বন্যায় সব হারানো কৃষক নূর করিম ভাইয়ের জন্য একটি ঘর তৈরি করে দেওয়া হয়েছে। যেটি নির্মাণে ব্যয় হয়েছে এক লাখ ২৫ হাজার ৭৭৫ টাকা। ত্রাণের টাকায় নির্মিত ঘরের ছবি প্রকাশ করে তাসরিফ খান জানান, এ রকম পাঁচটি ঘরের কাজ চলমান। বর্তমানে তৃতীয় ও চতুর্থ ঘরের কাজ চলছে। দোয়া করবেন।

প্রসঙ্গত, বন্যার্তদের পাশে থাকাটা একেবারেই নতুন নয় এই গায়কের। বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে সর্বদা সরব থাকেন এই শিল্পী। এর আগে ২০২২ সালে সিলেটের বন্যাদুর্গত বিপর্যস্ত মানুষদের জন্য আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে লাইভ করেন তাসরিফ, যা মুহূর্তেই ভাইরাল হয়।

আরো পড়ুন : তুফান’ হিন্দি ভাষায় ভারতের বিহারে মুক্তি ১৩ সেপ্টেম্বর

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বন্যার্তদের ঘর করে দিলেন গায়ক তাসরিফ

আপডেট সময় ০৫:৩৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪