অসাধু ব্যবসায়ীদের প্রতি কঠোর হচ্ছে সরকার

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, রমজানে দ্রব্যমূল বাড়িয়ে দেয় অসাধু ব্যবসায়ীরা। এটা সব সরকারের আমলেই হয়ে আসছে। তবে এই সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ জন্য অসাধু ব্যবসায়ীদের প্রতি কঠোর হচ্ছে সরকার। আজ শনিবার (১৬ মার্চ) দুপুরে ভেড়ামারার বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুরে ৫০০ কৃষক পরিবারে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে হানিফ এসব কথা বলেন।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘ভেড়ামারায় ভয়াবহ আগুনে পানের বরজ পুড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুড়ে দাঁড়াতে স্বল্প সুদে ঋণ প্রদানসহ সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তালিকা করে সাড়ে ৮০০ পান চাষীদের মাত্র চার শতাংশ সুদে ব্যাংক ঋণ প্রদান করা হবে।’

হানিফ বলেন, ‘যারা বিভিন্ন সমিতি থেকে ঋণ নিয়েছেন সেই সব সমিতিকে আগামী ছয় মাস ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছ থেকে কিস্তি আদায়ে চাপ না দেওয়ার জন্য অনুরোধ করা হবে। যেসব কৃষকরা জমি লিজ নিয়ে চাষ করেছেন সেই জমির মালিকদের লিজের টাকা না বাড়ানোর জন্যও বলে দেওয়া হলো।’

ঈদ উপহার হিসেবে কৃষকদের পরিবারে নগদ দুই হাজার টাকা, ৩০ কেজি চাল, ডাল, তেল, আলু, ছোলা, চিনি ও শাড়ি-লুঙ্গিসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ভেড়ামারা-মিরপুর আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন, জেলা প্রশাসক এহেতেশাম রেজা, ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ড, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুলসহ প্রশাসনের কর্মকর্তারা কৃষকদের পাশে থেকে সব ধরনের সহায়তা করার ঘোষণা দিয়ে বক্তব্য দেন।

আরও পড়ুন : বাজার সিন্ডিকেটে বিএনপির যোগসাজশ খতিয়ে দেখা হচ্ছে : ওবায়দুল কাদের

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শিশুদের সঠিক গড়ে ওঠার ওপর গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী

২৮ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

অসাধু ব্যবসায়ীদের প্রতি কঠোর হচ্ছে সরকার

আপডেট সময় ০৮:০৫:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪