শিরোনাম :
কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে হোটেলের পার্কিংয়ে আগুন, নিরাপদে ৩০০ পর্যটক আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট ও শপিং মল ওয়েস্ট ইন্ডিজ টেস্টের দলে নেই নাহিদ, ফিরলেন তাসকিন তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে নিহত ১৬, আহত ৫৪ জনের বেশি গরুর মাংস নিয়ে নবীজির সতর্কবার্তা, হাদিসের ব্যাখ্যা কী? ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ঢাকায় ফিরলেন ৩৫ বাংলাদেশি গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২ জন উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয়েছে ভূমিমন্ত্রীকে সাজেকে গোলাগুলিতে আটকে পড়া ২,৯৩৩ পর্যটকে সড়ালো নিরাপত্তা বাহিনী আওয়ামী লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত শুরূ করছে: রিজভী

ব্রাজিলে রাজধানীর কাছে পৌঁছেছে দাবানল

ব্রাজিলে সৃষ্টি হওয়া এ বছরের সবচেয়ে বড় দাবানলটি রাজধানী ব্রাসিলিয়ার উপকণ্ঠে থাকা ন্যাশনার পার্ক পর্যন্ত পৌঁছে গেছে। গতকাল রোববার (১৫ সেপ্টেম্বর) অগ্নিনির্বাপন কর্মীদের সেটি নিয়ন্ত্রণ করতে প্রাণান্ত চেষ্টা করতে দেখা যায়। গত প্রায় ১৪৫ দিন ধরে এই শহরটিতে বৃষ্টিও হচ্ছে না। এ কারণে আগুনের তীব্রতা বেড়েই চলেছে। খবর এএফপির।

ব্রাজিলের ন্যাশনাল পার্কের দায়িত্বে থাকা চিকো মেনডেজ ইনস্টিটিউট অব বায়োডাইভার্সিটি কনজারভেনশন নামের সংস্থাটি জানিয়েছে দাবানলে এ পর্যন্ত এক হাজার ২০০ হেক্টর এলাকা (প্রায় সাড়ে চার বর্গমাইল) পুড়ে গেছে। ৩০ হাজার হেক্টর এলাকা নিয়ে গড়ে ওঠা ন্যাশনাল পার্কটির বাকী এলাকা বাঁচাতে লোকজন সারারাত ধরে চেষ্টা চালিয়ে যান।

এদিকে এই ‘আগুন মহামারি’র বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে সরকারি খরচের সীমা অতিক্রম করে আরও অর্থ সাহায্যের জন্য সরকারের প্রতি নির্দেশনা দিয়েছে ব্রাজিলের সুপ্রিম কোর্ট। এ বিষয়ে সুপ্রিম কোর্টের বিচারক ফ্লাবিও দিনো বলেন, ‘আমরা সর্বোচ্চ ও কার্যকর সাহায্যের বিষয়টিকে অস্বীকার করতে পারি না।’ ফ্লাবিও দিনো ছিলেন দেশটির সাবেক বিচারমন্ত্রী।

ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চ জানিয়েছে সেপ্টেম্বর মাসে ৫৫ হাজার ৫১৭টি আগুনের ঘটনা রেকর্ড করা হয়েছে যা গত বছরের একই সময়ে ছিল ৪৬ হাজার ৪৯৮টি। কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত মানবসৃষ্ট কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এ ছাড়া গত সাত যুগের মধ্যে এবারই সবচেয়ে মারাত্মক খরার মুখোমুখি ব্রাজিল। বিশেষজ্ঞরা এই খরার জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাবকে দায়ী করে আসছেন। এবছরের দাবানলে ধোঁয়া ছড়িয়ে পড়েছে ব্রাজিলের বড় শহর সাওপাওলো ও রিও ডি জেনিরোতেও। পাশাপাশি প্রতিবেশী দেশ আর্জেন্টিনা ও উরুগুয়েতেও এর প্রভাব পড়েছে।

আরো পড়ুন : ট্রাম্পকে হত্যাচেষ্টা, হামলাকারী আটক

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে হোটেলের পার্কিংয়ে আগুন, নিরাপদে ৩০০ পর্যটক

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আওয়ামী লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত শুরূ করছে: রিজভী

২২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ব্রাজিলে রাজধানীর কাছে পৌঁছেছে দাবানল

আপডেট সময় ১২:৫০:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪