শিরোনাম :
কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে হোটেলের পার্কিংয়ে আগুন, নিরাপদে ৩০০ পর্যটক আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট ও শপিং মল ওয়েস্ট ইন্ডিজ টেস্টের দলে নেই নাহিদ, ফিরলেন তাসকিন তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে নিহত ১৬, আহত ৫৪ জনের বেশি গরুর মাংস নিয়ে নবীজির সতর্কবার্তা, হাদিসের ব্যাখ্যা কী? ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ঢাকায় ফিরলেন ৩৫ বাংলাদেশি গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২ জন উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয়েছে ভূমিমন্ত্রীকে সাজেকে গোলাগুলিতে আটকে পড়া ২,৯৩৩ পর্যটকে সড়ালো নিরাপত্তা বাহিনী আওয়ামী লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত শুরূ করছে: রিজভী

৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেবে ৬ সংস্কার কমিশন : আইন উপদেষ্টা

ফাইল ফটো

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে ছয় সংস্কার কমিশন তাদের প্রতিবেদন সরকারের কাছে উপস্থাপন করবে। তিনি আরও বলেন, ‘কমিশনগুলো ১ অক্টোবর থেকে কাজ শুরু করবে। ৩১ ডিসেম্বরের মধ্যে তারা প্রতিবেদন জমা দেবে বলে আশা করছি।’

গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইন উপদেষ্টা।

ড. আসিফ নজরুল বলেন, ‘প্রতিবেদনগুলোর ভিত্তিতে রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও অন্তর্বর্তী সরকারসহ বিভিন্ন অংশীজনদের মধ্যে বিস্তৃত সংলাপ ও পরামর্শ সভা আয়োজিত হবে।’

আইন উপদেষ্টা বলেন, ‘যারা গণহত্যায় জড়িত ও মানবতাবিরোধী অপরাধ করেছে এবং যারা বিচারের ভয়ে পালিয়ে যাচ্ছে, তাদের সঙ্গে কোনো আলোচনা হবে না।’

এর আগে গত ১১ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম মাস শেষে টেলিভিশনে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সংবিধান ও পাঁচটি মূল প্রতিষ্ঠান সংস্কারের জন্য ছয়জন বিশিষ্ট নাগরিকের নেতৃত্বে ছয়টি কমিশন গঠনের ঘোষণা দেন।

কমিশনগুলো হলো—ড. বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন নির্বাচনি ব্যবস্থা সংস্কার কমিশন, সফর রাজ হোসেনের নেতৃত্বাধীন পুলিশ প্রশাসন সংস্কার কমিশন, বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমানের নেতৃত্বাধীন বিচার বিভাগীয় সংস্কার কমিশন, টিআইবির ড. ইফতেখারুজ্জামানের নেতৃত্বে দুর্নীতি দমন সংস্কার কমিশন, আবদুল মুয়ীদ চৌধুরীর নেতৃত্বে জনপ্রশাসন সংস্কার কমিশন ও ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ড. আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন।

সংবাদ সম্মেলনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সচিব বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বক্তব্য দেন।

নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, ‘আমাদের মূল ফোকাস হচ্ছে কাজ করা। এটি একটি জনসেবামূলক কাজ। অতীতে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা চাই না।’

বদিউল আলম বলেন, গত ১৫ বছর ধরে দেশ কর্তৃত্ববাদী সরকারের অধীনে ছিল এবং জনগণ নানাভাবে তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তিনি আরও বলেন, ‘আজকে আমরা আমাদের কাজ এবং সরকারের প্রত্যাশা সম্পর্কে বিস্তৃত ধারণা পেয়েছি।’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন, গত ১৫ বছরে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। আরও সংস্কার কমিশনের প্রস্তাব রয়েছে।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।

আরো পড়ুন : আর মেগা প্রকল্প নয়, জনগুরুত্বপূর্ণ প্রকল্পগুলোকে অগ্রাধিকার দিতে হবে : প্রধান উপদেষ্টা

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে হোটেলের পার্কিংয়ে আগুন, নিরাপদে ৩০০ পর্যটক

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আওয়ামী লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত শুরূ করছে: রিজভী

২২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেবে ৬ সংস্কার কমিশন : আইন উপদেষ্টা

আপডেট সময় ১০:২৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪