শিরোনাম :
কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে হোটেলের পার্কিংয়ে আগুন, নিরাপদে ৩০০ পর্যটক আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট ও শপিং মল ওয়েস্ট ইন্ডিজ টেস্টের দলে নেই নাহিদ, ফিরলেন তাসকিন তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে নিহত ১৬, আহত ৫৪ জনের বেশি গরুর মাংস নিয়ে নবীজির সতর্কবার্তা, হাদিসের ব্যাখ্যা কী? ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ঢাকায় ফিরলেন ৩৫ বাংলাদেশি গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২ জন উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয়েছে ভূমিমন্ত্রীকে সাজেকে গোলাগুলিতে আটকে পড়া ২,৯৩৩ পর্যটকে সড়ালো নিরাপত্তা বাহিনী আওয়ামী লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত শুরূ করছে: রিজভী

লেবাননে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল,একদিনে ৯৫ জনকে হত্যা

হিজবুল্লাহর বিরুদ্ধে ‘সীমিত’ স্থল অভিযান ঘোষণা করার পর ইসরায়েলি সৈন্যরা লেবাননে প্রবেশ করেছে। গাজার মতো লেবাননেও এখন ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। খবর আল জাজিরার।

বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে আরও বিমান হামলা চালানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার পর আশেপাশের বেশ কয়েকটি এলাকায় বোমা হামলা চালানো হয়েছে। সোমবার লেবাননে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৯৫ জন নিহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

এদিকে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, ইসরায়েলের অব্যাহত বিমান হামলার কারণে দেশজুড়ে ১০ লাখ মানুষ এরই মধ্যে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়ে থাকতে পারে। তার মতে, এটাই ‘সবচেয়ে বড়’ বাস্তুচ্যুতির ঘটনা।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈরুতে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ হত্যার দুদিন পর রোববারও বিমান হামলায় ৫০ জন নিহত হয়েছেন। অন্যদিকে হিজবুল্লাহও ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে আরও রকেট ছুঁড়েছে।

ইসরায়েল জানিয়েছে, তারা ইয়েমেনে ইরান-সমর্থিত হুথিদের সামরিক স্থাপনা লক্ষ্য করে ‘বড় ধরনের’ বিমান হামলা চালিয়েছে।অপরদিকে হিজবুল্লাহ বা ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করে ওয়াশিংটন বলেছে, বড় ধরনের সংঘাত হলে ইসরায়েলের উত্তরে যেসব মানুষ বাস্তুচ্যুত হয়েছে, তাদের ঘরে ফেরা অসম্ভব হয়ে দাঁড়াবে।

আরো পড়ুন :লেবাননে ‘সর্বোচ্চ শক্তি’ নিয়ে ইসরায়েলের হামলা

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় হেলেনের আঘাতে নিহত ৯৩

ব্লুমবার্গের প্রতিবেদনে: বাংলাদেশের পরিবর্তিত সময়ে সুবিধা পাচ্ছে কারা?

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জের পিটুলি মাংস: বাপ-দাদার আমল থেকে চলে আসা স্বাদের ঐতিহ্য

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আওয়ামী লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত শুরূ করছে: রিজভী

২২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

লেবাননে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল,একদিনে ৯৫ জনকে হত্যা

আপডেট সময় ১১:২৮:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪