শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

চিটাগং কিংসের বিরুদ্ধে ক্রিকেটারদের গুরুতর অভিযোগ

বিদেশি ক্রিকেটারদের সঙ্গে চিটাগংয়ের মালিক সামির কাদের চৌধুরি। ছবি : বিসিবি

বিপিএলের এবারের আসর নিয়ে আকাশচুম্বী প্রত্যাশা ছিল সমর্থকদের। তবে, কিছু ফ্র্যাঞ্চাইজির হেয়ালিপনা আর বিসিবির উদাসীনতায় একের পর এক বিতর্কে জর্জরিত দেশির ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট। পারিশ্রমিক বিতর্কে রাজশাহী কিংসের চেয়ে পিছিয়ে নেই চিটাগং কিংস। পারভেজ ইমনের পর পারিশ্রমিক ইস্যুতে গুরুতর অভিযোগ তুলেছেন দুই বিদেশি ক্রিকেটার।

গতকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) দেশের শীর্ষস্থানীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দুই ক্রিকেটার খাজা নাফি ও জুবা‌ইদ আকবরী পারিশ্রমিক নিয়ে অভিযোগ তোলেন। শুধু পারিশ্রমিক নয় , দেশে ফেরার জন্য বিমানের টিকিটও দিচ্ছে না ফ্র্যাঞ্চাইজিটি। যার ফলে হোটেলবন্দী থাকতে হচ্ছে তাদের। ক্রিকেটাদের এমন অভিযোগ স্বীকার করে নিয়েছেন দলটির মালিক সামির কাদের চৌধুরী।

দ্রুতই তাদের পারিশ্রমিকও পরিশোধ করা হবে বলে জানিয়েছেন সামির। এই প্রথম নয় এর আগে দেশি ক্রিকেটারদের মধ্যে পারভেজ হোসেন ইমন ও লঙ্কান ক্রিকেটার বিনুরা ফার্নান্দোর পারিশ্রমিক নিয়েও গড়িমসির অভিযোগ রয়েছে চিটাগংয়ের বিপক্ষে।

এই বিষয়ে সামির কাদের বলেন, ‘তাদের সঙ্গে কথা ছিল যে তারা যাওয়ার সময় যে চুক্তির অর্থ ছিল, সেটা নিয়ে যাবে। এখন বলা হচ্ছে যে তাদেরকে নাকি বন্দী করা হয়েছে। কত কথা এখন, কোথায় কি বলব? এটা তো অল্প টাকা, ওরা যাওয়ার সময় নিয়ে যাবে, চুক্তির সময় এমনটাই বলা হয়েছিল।’

আফগান ক্রিকেটার জুবাইদ বলেন, ‘আজ‌কে দেবো কাল‌কে দেবো বলে ঘুরা‌চ্ছে চিটাগাং কিংস। এমনকি চ‌লে যে‌তে চাইলেও টি‌কিট করে দি‌চ্ছে না ফ্র্যাঞ্চাই‌জি‌টি।’

ফ্র্যাঞ্চাইজিগুলোর এমন গড়িমসিতে বিরক্ত ক্রিকেটপ্রেমীরাও। প্রতিশ্রুতি দিতে দিতেই প্রায় শেষ দিকে চলে এসেছে বিপিএলের একাদশ আসর। আর কত দিন এমন প্রতিশ্রুতিতে চলবে বিপিএল, সেই প্রশ্ন উঠল। বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের মতে, এমন বিতর্কিত সব কর্মকাণ্ডে তাদেরও ভরসার জায়গা নড়ে গেছে।

বিপিএল খেলতে এসে পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ শ্রীলঙ্কান ক্রিকেটারের

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

চিটাগং কিংসের বিরুদ্ধে ক্রিকেটারদের গুরুতর অভিযোগ

আপডেট সময় ১১:৪২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫