শিরোনাম :
হাসিনা ও আসাদুজ্জামানের সব সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি রাস্তার আন্দোলনের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই, অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, যমুনা সেতু নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ সৌদিতে হুথি হামলার শঙ্কায় আক্রান্ত এশিয়ান কাপ আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে ভয় দেখাতেন ‘সমন্বয়ক’,৫০ লাখ টাকা চাঁদা দাবি চরশৌলমারী আদর্শ মহিলা কলেজে ১৯ শিক্ষক কর্মরত, এইচএসসিতে ২৪ শিক্ষার্থীর সবাই ফেল সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী ৮০ লাখ টাকা ঘুষ চেয়ে দুদকের ফাঁদে লালবাগের সার্ভেয়ার আটক গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে আসছে ৩–৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী আইনি ও আনুপাতিক হতে হবে পুলিশের বলপ্রয়োগ: তথ্য উপদেষ্টা

সুন্দরবন আমাদের রক্ষা করছে, সুন্দরবনকে রক্ষা করবে কে?

মাসুদ রানা, মোংলা প্রতিনিধি
মোংলায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘সুন্দরবন আমাদের উপক’লীয় মানুষের জান-মাল রক্ষা করছে, কিন্ত সুন্দরবনকে রক্ষা করবে কে?’ শীর্ষক র‌্যালী, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুরে মোংলা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ এর আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা বাদাবন সংঘ সহ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় এর আয়োজন করা হয়। কর্মসুচির মধ্যে সুন্দরবন বিষয়ক শিশু চিত্রাংকণ প্রতিযোগিতা, পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য সবুজ সাথী পুরস্কার ও বৃক্ষ রোপণ কর্মসুচিও।

অনুষ্ঠানে সুন্দরবন রক্ষা বিষয়ক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না। প্রধান অতিথির বক্তব্য রাখেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, বিশেষ অতিথি সহকারি কমিশনার (ভূমি) মোঃ তারিকুল ইসলাম ও উপাধ্যক্ষ বিভাষ চন্দ্র বিশ^াস সহ আরো অনেকে।

বক্তারা বলেন, বাংলাদেশের ফুঁসফুঁস বিশ্ব ঐতিহ্য সুন্দরবন আজ মানুষের অত্যাচারে ক্ষতবিক্ষত। ঘূর্ণিঝড় রিমালের ক্ষত হয়তো অভিযোজনের মাধ্যমে সুন্দরবন কাটিয়ে উঠতে পারবে। কিন্ত সুন্দরবনের উপর মানুষের অত্যাচার চলতে থাকলে সেই ক্ষতি সুন্দরবন কখনো কাটিয়ে উঠতে পারবেনা।

তারা আরো বলেন, সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ নিধন, বৃক্ষ ও বন্যপ্রাণী নিধন এবং প্লাস্টিক দূষণ অতিমাত্রায় বেড়ে গেছে। দখল-দূষণ এবং চোরাকারবারিসহ মুনাফালোভী পরিবেশ বিরোধী ব্যবসা বাণিজ্য বন্ধ করতে না পারলে সুন্দরবনের ধ্বংস অনিবার্য। আলোচনা সভার আগে বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী মোংলা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভা শেষে সুন্দরবন বিষয়ক শিশু চিত্রাংকণ প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়। এছাড়া পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য চাষী মোঃ সুলতান জোমাদ্দার, কৃষক অনামী প্রকাশ মন্ডল ও হরিদাস মিস্ত্রিকে সবুজ সাথী সম্মাননা প্রদান করা হয়। সবশেষে উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপণের মাধ্যমে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন করেন।

আরো পড়ুন : মোংলা গণধর্ষন ও হত্যা চেষ্টায় আটক-৫

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে ওয়ান হেলথ ডে উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি 

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইনি ও আনুপাতিক হতে হবে পুলিশের বলপ্রয়োগ: তথ্য উপদেষ্টা

০৩ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সুন্দরবন আমাদের রক্ষা করছে, সুন্দরবনকে রক্ষা করবে কে?

আপডেট সময় ০৮:৩০:০৬ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪