শিরোনাম :
আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরছেন ৩ জেলার ৭০ চরমপন্থি চার মাসে রপ্তানি আয় ১৭ বিলিয়ন ডলার ছাড়াল, প্রবৃদ্ধি ৬ শতাংশ ১০ মিনিটে হামলার হুমকি ট্রাম্পের, পাল্টা আক্রমণের জবাবের নির্দেশ খামেনির সিসিটিভিতে তাহসিফের সাথে দেখা যাওয়া নারীকে গ্রেফতার মজুরির দাবিতে উত্তাল সাভার-গাজীপুর, মিরপুরে সংঘর্ষ, ৮০ কারখানায় ছুটি বিনিয়োগকারীদের টাকা ফেরত দিতে চান ডেসটিনির রফিকুল আমীন শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা পাকিস্তানের সোমবার থেকে নিবন্ধন ছাড়া সড়কে নামতে পারবে না ই-রিকশা পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে ছয় সদস্যের বোর্ড ঘোষণা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে : এএফইডি

নির্বাচনি দায়িত্বে যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত ২

শেরপুর সদরে নির্বাচনি দায়িত্ব পালন করতে আসার পথে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক সহকারী প্রিসাইডিং অফিসারসহ দুজন নিহত হয়েছেন।

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কের শিমুলতলী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রোকনুজ্জামান রুকন (৩১) ও মাহফুজা বেগম (২০)। এ ঘটনায় শিশুসহ আরও ছয়জন আহত হয়েছেন।

রুকন শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের এনভায়রনমেন্ট টেকনোলজি বিভাগের জুনিয়র ইন্সট্রাক্টর ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তার বাড়ি জামালপুরের সরিষাবাড়ি উপজেলায়। নিহত অপরজন মাহফুজা বেগম জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোকনুজ্জামান রুকন পারিবারিক কাজ শেষে বুধবার সকালে সরিষাবাড়ির বাড়ি থেকে নির্বাচনি দায়িত্ব পালনের উদ্দেশ্যে শেরপুর আসছিলেন। পথে শিমুলতলী এলাকায় একটি ট্রাকের সঙ্গে তাদের বহনকারী অটোরিকশাটির সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রোকনুজ্জামান রুকন ও মাহফুজাকে মৃত ঘোষণা করেন।

শেরপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অনণ্যা দত্ত দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আহত বাকি ছয়জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরছেন ৩ জেলার ৭০ চরমপন্থি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে : এএফইডি

০১ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

নির্বাচনি দায়িত্বে যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত ২

আপডেট সময় ০৫:৪১:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬