শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

আটোয়ারীতে পৃথক দুই অগ্নিকান্ড, ব্যাপক ক্ষতি

পঞ্চগড়ের আটোয়ারীতে পৃথক পৃথক ভয়াবহ দু’টি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ১২টি পরিবারের ব্যাপক ক্ষতি হয়েছে।

গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধায় উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার গ্রামের ৭নং ওয়ার্ডের গাজিরুল, তৈমুল মইনুল, মল্লিকা, আব্দুর রাজ্জাক, রোকেয়া, নুরল ও রাশেদ এর বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অপরদিকে আধা ঘন্টার ব্যবধানে রাধানগর ইউনিয়নের কিসমত রসেয়া গ্রামের মজনু, আলিফ উদ্দীন, তৈয়ব ও সোবহানের ১৬টি ঘর অগ্নিকান্ডে পুড়ে গেছে।

এসময় বামনকুমার গ্রামের তৈমুল ইসলামের ১টি মহিষ,৪টি ছাগল, মইনুল হকের ২টি ছাগল, রাধানগর কিসমত রসেয়া গ্রামের মজনু’র ২টি ছাগল অগ্নিদগ্ধ হয়। এছাড়াও পৃথক পৃথক অগ্নিকান্ডে হাঁস-মুরগী, ধান-চাউল, নগদ অর্থ, আসবাবপত্র সহ মূল্যবান কাগজপত্র পুড়ে ভূষ্মিভূত হয়েছে। অগ্নিকান্ডের তাপে অসুস্থ কিসমত রসেয়ার আলিফ নামের একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, দু’টি অগ্নিকান্ডই সন্ধার পর রান্নার আগুন থেকেই সূত্রপাত। অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। রাতেই উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী ও আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে দু’টি করে কম্বল সহ শুকনো খাবার প্রদান করেন।

জানা গেছে, স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অগ্নিকান্ডের ঘটনা পরিদর্শন করেন ।

ইউএনও রিপামনি দেবী বলেন, অসাবধানতা অগ্নিকান্ডের প্রধান কারণ।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আটোয়ারীতে পৃথক দুই অগ্নিকান্ড, ব্যাপক ক্ষতি

আপডেট সময় ০৯:১৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬