শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

আটোয়ারীতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাঙালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বাংলা নতুন বছর ১৪৩৩ বরণ করতে উপজেলা প্রশাসন সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকেই উপজেলা পরিষদ চত্বরসহ গোটা উপজেলায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। এদিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে সকালে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। বর্ণিল পোশাক, মুখোশ ও প্লে-কার্ড নিয়ে শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এতে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও নববর্ষের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবীসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

বক্তারা বলেন, বাঙালীর ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দিনব্যাপী অনুষ্ঠানে ছিল লোকসংগীত, নৃত্য, আবৃত্তি ও নাট্য পরিবেশনা। এছাড়া গ্রামীণ ঐতিহ্য তুলে ধরতে আয়োজন করা হয় পান্তা-ইলিশের। শিশু-কিশোরদের জন্য ছিল চিত্রাঙ্কন ও গ্রামীণ খেলাধুলার প্রতিযোগিতা। উৎসবে অংশগ্রহণকারী স্থানীয়রা জানান, এমন আয়োজন তাদের মধ্যে আনন্দ ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে। তারা প্রতিবছর এ ধরনের অনুষ্ঠান আরও বড় পরিসরে আয়োজনের দাবি জানান।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান। অনুষ্ঠানে সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যবৃন্দ,এনজিও, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীবৃন্দসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উৎসবে অংশগ্রহণ করেন।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আটোয়ারীতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন

আপডেট সময় ০৫:৩২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬