শিরোনাম :
ঋণের চাপে বন্ধ হয়ে যাচ্ছে চিত্রনায়ক অনন্ত জলিলের প্রতিষ্ঠান ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ পাসপোর্টের আবেদন প্রসঙ্গে হাসিনাকে ফেরাতে বন্দি বিনিময় চুক্তির পথেই হাঁটছে সরকার দক্ষিণ আফ্রিকা সিরিজের টেস্ট দলে চমক, নতুন মুখ মাহফিজুল শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি, বললেন চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর তুরস্ক সফর: কপ–৩১ সম্মেলনে বক্তব্য, এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা চালু হচ্ছে সব ব্যাংক ও মোবাইল ওয়ালেটে তাৎক্ষণিক লেনদেন ব্যবস্থা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লিতে হাসিনার আবেদন বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী

ভূরুঙ্গামারীতে ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন; হুমকিতে বাজার ও বসতভিটা 

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের ফুলকুমার নদী থেকে ড্রেজার দিয়ে অনুমতি বিহীন অভৈধভাবে বালু উত্তোলন করায় হুমকির মুখে পড়েছে থানাঘাট বাজারের হাট সেড, ফুলকুমার ব্রিজ, ফসলী জমি ও নদীতীরের কয়েকটি ভুমিহীন পরিবার। 
এদিকে, বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেছেন শঙ্কিত স্থানীয় এলাকাবাসী।
অভিযোগ সূত্রে জানা যায়, পাথরডুবী ইউনিয়নের থানাঘাট বাজার সংলগ্ন ফুলকুমার নদী থেকে নজরুল ইসলাম নামের এক ব্যক্তি অবৈধ ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। এতে থানাঘাট বাজার, থানাঘাট ব্রিজ সহ বেশ কয়েক একর ফসলী জমি ও কয়েকটি ভুমিহীন পরিবার হুমকির মুখে পড়েছে।
স্থানীয় বাসিন্দা মো.জানিক হোসেন বলেন, আমরা ভূমিহীন। সরকারি জমিতে থাকি। নদী থেকে বালু উত্তোলন করায় আমাদের ঘরবাড়ি ভাঙ্গনের হুমকিতে পড়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা আহ্বায়ক রোকনুজ্জামান রোকন বলেন, অবৈধ ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন করায় থানাঘাট হাটসেড, ব্রিজ, ফসলী জমি ভাঙনের হুমকিতে পড়েছে। এছাড়া ভুমিহীন পরিবার ভাঙন আতঙ্কে দিনাতিপাত করছে। ছাত্র জনতার বাধায় বালু উত্তোলন কয়েকদিন বন্ধ থাকলেও ফের ভালো উত্তোলন শুরু করেছে তারা।
স্থানীয় বাসিন্দা আবু বক্কর সিদ্দিক বলেন, নদী থেকে বালু উত্তোলনকারীকে বালু তুলতে নিষেধ করা হয়েছে। কিন্তু তিনি বালু উত্তোলন বন্ধ করতে নারাজ। যে কোনো ভাবেই হোক সে বালু উত্তোলন করবে বলে হুমকি দিয়েছে।
এ বিষয়ে বালু উত্তোলনকারী নজরুল ইসলামকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমার পৈত্রিক জমি থেকে বালু উত্তোলন করে পুকুর ভরাট করছি। এতে কারো ক্ষতি হবার কথা না। ক্ষতি হলে আমি ক্ষতি পূরণ দেব।
পাথরডুবী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সবুর বলেন,ঘটনাস্থলে গিয়ে উত্তোলনকারীকে বালু তুলতে নিষেধ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, সেখানে লোক পাঠানো হয়েছে । আশা করছি অবৈধ বালু উত্তোলন আজকের মধ্যে বন্ধ হয়ে যাবে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ঋণের চাপে বন্ধ হয়ে যাচ্ছে চিত্রনায়ক অনন্ত জলিলের প্রতিষ্ঠান

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী

০৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ভূরুঙ্গামারীতে ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন; হুমকিতে বাজার ও বসতভিটা 

আপডেট সময় ০৫:৩৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫