শিরোনাম :
হরমুজ প্রণালি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ইরানের ঋণের চাপে বন্ধ হয়ে যাচ্ছে চিত্রনায়ক অনন্ত জলিলের প্রতিষ্ঠান ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ পাসপোর্টের আবেদন প্রসঙ্গে হাসিনাকে ফেরাতে বন্দি বিনিময় চুক্তির পথেই হাঁটছে সরকার দক্ষিণ আফ্রিকা সিরিজের টেস্ট দলে চমক, নতুন মুখ মাহফিজুল শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি, বললেন চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর তুরস্ক সফর: কপ–৩১ সম্মেলনে বক্তব্য, এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা চালু হচ্ছে সব ব্যাংক ও মোবাইল ওয়ালেটে তাৎক্ষণিক লেনদেন ব্যবস্থা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লিতে হাসিনার আবেদন

সিরাজগঞ্জের রায়গঞ্জে ইউপি চেয়ারম্যানকে পরিষদে বসানোর বিরুদ্ধে বিক্ষোভ

সিরাজগঞ্জের রায়গঞ্জে ইউপি চেয়ারম্যানকে পরিষদে বসানোর বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রায়গঞ্জ উপজেলার সচেতন জনসাধারণের আয়োজনে চান্দাইকোনা ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ আব্দুল হান্নান খানকে রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির সভাপতি আওয়ামী লীগের দোসর আবু হানিফসহ যারা পরিষদে বসাতে সহযোগিতা করেছে, তাদের অবিলম্বে বহিষ্কার এবং আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ থেকে একটি র‍্যালি বের হয়ে রায়গঞ্জ পৌর এলাকার ধানগড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

র‍্যালি শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি মো. শামছুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশিদুল হাসান মিরন, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম মুক্তাদির সহ সকল অঙ্গ সংগঠন এর নেতা কর্মিগন, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী শেক রিয়াদ, ফয়সাল আহমেদ প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সোমবার উপজেলা ইটভাটা মালিক সমিতির সদ্য নির্বাচিত সভাপতি আবু হানিফ খান ও স্থানীয় কতিপয় বিএনপি নেতা মোটা অংকের উৎকোচ লেনদেনের মাধ্যমে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান খানকে ইউনিয়ন পরিষদের চেয়ারে বসিয়ে দেন। এরই প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগের যেসব দালাল এই জঘন্য কাজ করেছে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তারা।

আরো পড়ুন : সিরাজগঞ্জের সলঙ্গায় দুর্বৃত্তদের হামলায় যুবকের মৃত্যু

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ইরানের

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লিতে হাসিনার আবেদন

০৯ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সিরাজগঞ্জের রায়গঞ্জে ইউপি চেয়ারম্যানকে পরিষদে বসানোর বিরুদ্ধে বিক্ষোভ

আপডেট সময় ১১:২৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪