শিরোনাম :
হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু, উদ্বেগ দেশজুড়ে চাঁদাবাজি ঠেকাতে আসছে নতুন আইন, মামলার ক্ষমতা পাবে পুলিশ পাবনা-ঢাকা নতুন ট্রেনের সময়সূচি ও স্টপেজ নিয়ে যাত্রীদের প্রশ্ন রূপপুরে ফিজিক্স টেস্ট সফল, অনুমোদন পেলেই শুরু পাওয়ার স্টার্টআপ জাপান সফরে তারেক রহমান, বিনিয়োগে নতুন আশা দেখছে টোকিও মাদ্রাসায় বলাৎকার রোধে সরকার কঠোর সিদ্ধান্ত নিচ্ছে নতুন শিক্ষাবর্ষে শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন চার বই টঙ্গীর মাদ্রাসায় শিশু নিপীড়নের অভিযোগ: ‘মব নয়, মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম’ শনিবারের মধ্যে সমঝোতা না হলে ‘লাশ পড়ে থাকবে’ মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

সিরাজগঞ্জের সলঙ্গায় দুর্বৃত্তদের হামলায় যুবকের মৃত্যু

সিরাজগঞ্জের সলঙ্গায় দুর্বৃত্তদের হামলায় সবুজ আলী শেখ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকায় ন্যাশনাল ফুড ভিলেজ এর সামনে ইটভাটার পাশে এ হামলার ঘটনা ঘটে।

নিহত সবুজ সলঙ্গা থানার রশিদপুর পূর্ব পাড়া গ্রামের আব্দুস সালাম শেখের ছেলে। তিনি মুন্সিগঞ্জ আকিজ গ্রুপে চাকরী করতেন। সে গত ১০ দিনের ছুটিতে বাড়িতে এসেছিলেন।

নিহত সবুজের ভাই ও সাবেক ইউপি সদস্য মোহাব্বত আলী শামীম জানায়, বরেদ্র এক্সপ্রেস এর চেকার হিসেবে সবুজের ভাই ফিরোজ কাজ করতো। ফিরোজ অসুস্থ থাকায় তার ছোট ভাই সবুজের অবর্তমানে দায়িত্ব পালন করছিল। শুক্রবার ভোররাত ২টা ১৫ মিনিটের দিকে সবুজের সাথে কথা হয় তার ভাই ফিরোজের । এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। তখন অন্য গাড়ির চেকারদেরকে জানালে তারা ধোপাকান্দি  ইটভাটার পাশে আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সলঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজউদ্দিন আহম্মেদ বলেন, শুক্রবার সকালে খবর পেয়ে নিহত সবুজের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার মাথায় ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরো পড়ুন : সিরাজগঞ্জের সলঙ্গায় ১৪ বছরের গৃহকর্মী অন্ত:সত্বা’; থানায় মামলা

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

হাম ও ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু, উদ্বেগ দেশজুড়ে

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

২৪ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সিরাজগঞ্জের সলঙ্গায় দুর্বৃত্তদের হামলায় যুবকের মৃত্যু

আপডেট সময় ০৫:৩২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪