শিরোনাম :
হাসিনা ও আসাদুজ্জামানের সব সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি রাস্তার আন্দোলনের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই, অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, যমুনা সেতু নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ সৌদিতে হুথি হামলার শঙ্কায় আক্রান্ত এশিয়ান কাপ আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে ভয় দেখাতেন ‘সমন্বয়ক’,৫০ লাখ টাকা চাঁদা দাবি চরশৌলমারী আদর্শ মহিলা কলেজে ১৯ শিক্ষক কর্মরত, এইচএসসিতে ২৪ শিক্ষার্থীর সবাই ফেল সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী ৮০ লাখ টাকা ঘুষ চেয়ে দুদকের ফাঁদে লালবাগের সার্ভেয়ার আটক গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে আসছে ৩–৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী আইনি ও আনুপাতিক হতে হবে পুলিশের বলপ্রয়োগ: তথ্য উপদেষ্টা

বিবাহ বিচ্ছেদ নিয়ে যা বললেন অভিষেক

অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের বিবাহ বিচ্ছেদের খবর নিয়ে তোলপাড় বলিউড। গত জুলাই মাসেই তারা দুজনে বিচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন বলে উঠে আসে একটি ভিডিওতে। জানা যায় যে, বিগত কয়েক বছর তাঁরা একসঙ্গে বসবাস করলেও বিশেষ ভালো কাটেনি। তাই শেষ পর্যন্ত তারা আলাদা হওয়ার পথেই হাঁটছেন। একটি ভিডিয়োতে অমিতাভপুত্র অভিষেক বচ্চনের এই কথায় সরগরম নেটপাড়া। এবার এই প্রসঙ্গে সরাসরি মুখ খুললেন অভিষেক বচ্চন।

সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সাদা-কালো একটি ভিডিও। যেখানে অভিষেককে বিয়ে ও বিচ্ছেদের বিষয়ে মুখ খুলতে দেখা গেছে। এই ভিডিওতে জুনিয়র বচ্চনকে দেখা গেছে মুখে কাঁচাপাকা ফ্রেঞ্চকাট দাড়ি আর কালো টি-শার্টে। ভিডিওতে অভিষেক বচ্চন বলছেন ‘গত জুলাইতেই আমি আর ঐশ্বর্যর বিচ্ছেদের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। বিগত কয়েক বছর আমাদের একসঙ্গে বিশেষ ভালো কাটেনি। তাই আমরা শেষ পর্যন্ত আলাদা হওয়ার পথেই হাঁটছি। এখন প্রশ্ন আমাদের মেয়ে আরাধ্যাকে নিয়ে’।

সামাজিকমাধ্যমে এই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। নেটিজেনদের অনেকেরই ধারণা ‘ভিডিওটি ডিপফেক’। মনে করা হচ্ছে, এআইয়ের মাধ্যমে এই ভিডিওটি তৈরি করা হয়েছে বলেই অনুমান করছেন ভক্ত-অনুরাগীরা। ভিডিওটি ফ্যান পেজের তরফে পোস্ট করেও লেখা হয়েছে- ‘ভিডিওটি সত্য নাকি বানানো তা আমার জানা নেই। এখন পর্যন্ত এমন নানান গুজব রটেছে। তবে এ বিষয়ে তাদের কেউই মুখ খোলেননি।’তবে যখন এই নিয়ে আলোচনা তুঙ্গে তখন মুখ খুললেন অভিষেক।

প্যারিস অলিম্পিক্স দেখতে গিয়েছিলেন অভিষেক৷ সেখানে গিয়ে শেষে মুখ খোলেন জুনিয়র বচ্চন৷ যে বিয়ের আংটি না পরা নিয়ে এত কথা হয়েছিল, বিচ্ছেদের গুঞ্জনের সূত্রপাত হয়, সেই আংটি দেখিয়ে দিলেন অভিষেক৷ তিনি ভক্তদের উদ্দশ্যে বলেন যে তিনি এখনও বিবাহিত এবং তাঁদের সংসার রয়েছে। ফলে আপাতত ডিভোর্সের গুঞ্জনে জল ঢেলে দিলেন অভিষেক।

প্রসঙ্গত, ২০০৭ সালের এপ্রিলে সাতপাকে বাঁধা পড়েন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন। ২০১১ সালে জন্ম হয় তাঁদের মেয়ে আরাধ্যা বচ্চনের। ঐশ্বর্য-অভিষেকের বিচ্ছেদ আর বচ্চন পরিবারের অশান্তির খবর গত বছর থেকে জোরালো হয়। শোনা যায় যে মেয়েকে নিয়ে আলাদাই থাকছেন ঐশ্বর্য। শোনা যাচ্ছিল আরও অনেক গল্প। তবে এরই মাঝে মুখ খুললেন অভিনেতা।

সূত্র-জিনিউজ।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে ওয়ান হেলথ ডে উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি 

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইনি ও আনুপাতিক হতে হবে পুলিশের বলপ্রয়োগ: তথ্য উপদেষ্টা

০৩ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বিবাহ বিচ্ছেদ নিয়ে যা বললেন অভিষেক

আপডেট সময় ১২:০০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪