শিরোনাম :
হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো রাজধানীর নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর বিতর্কিত আয়ের পরিকল্পনা প্রত্যাহার করে ক্ষমা চাইলেন ফিফা প্রধান ক্ষেপণাস্ত্র মজুত নিয়ে উদ্বেগ উড়িয়ে দিলেন ট্রাম্প, ফাঁসকারীদের হুঁশিয়ারি জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

আমির হামজার বিরুদ্ধে আদালতের সমন জারি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ উল্লেখ করে কটূক্তি করার অভিযোগে ইসলামি বক্তা ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আমলি আদালতে মামলাটি দায়ের করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল।

মামলার শুনানি শেষে বিচারক মো. সুমন ভুইয়া অভিযোগ আমলে নিয়ে সংসদ সদস্য আমির হামজাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।

এর আগে গত সোমবার (৩০ মার্চ) একই ঘটনায় সিরাজগঞ্জ সদর আমলি আদালতে ১০০ কোটি টাকার মানহানি মামলা করেছিলেন সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম। ওই মামলাটি বর্তমানে ডিবি পুলিশ তদন্ত করছে।

মামলার বাদী হুমায়ুন কবির কর্নেল জানান, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জের একজন কৃতি সন্তান। তিনি নিয়মিত বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করেন। তাকে ‘নাস্তিক’ বলে সম্বোধন করায় স্থানীয়রা চরম ক্ষুব্ধ।

হুমায়ুন কবির আরও বলেন, টাকা দিয়ে মানসম্মান কেনা যায় না। তাই মামলায় কোনো নির্দিষ্ট অঙ্কের কথা উল্লেখ করিনি। আমরা তাকে আইনের আওতায় এনে বিচার চাই।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার (রফিক সরকার) জানান, আমির হামজার বিতর্কিত বক্তব্যের ভিডিও ক্লিপ সম্বলিত পেনড্রাইভ আদালতে জমা দেওয়া হয়েছে। আদালত বাদীর বক্তব্যে সন্তুষ্ট হয়ে সমন জারি করেছেন।

এদিকে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ইকবাল হাসান মাহমুদ টুকু একজন ধর্মপ্রাণ মুসলিম। তার পারিবারিক ঐতিহ্য রয়েছে। শুনেছি মুফতি আমির হামজা সংসদ ভবনে আমাদের নেতার কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছেন। কিন্তু আমরা চাই তিনি জনসম্মুখে তার বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করুন।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

০৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আমির হামজার বিরুদ্ধে আদালতের সমন জারি

আপডেট সময় ০৪:৩১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬