শিরোনাম :
দেশের রিজার্ভ ফের বাড়ল স্থানীয় নির্বাচনে সেনা নয়, দিনক্ষণ অনেক ‘ফ্যাক্টরের’ ওপর নির্ভর করছে: সিইসি মেয়েদের উপবৃত্তি পুনর্বহাল নিয়ে সমীক্ষার নির্দেশ প্রধানমন্ত্রীর চালু হলো ‘ঘুষ.সাইট’–দুই দিনে ৮০৪ অভিযোগে ঘুষের অঙ্ক ১৩ কোটি ৬৫ লাখ টাকা তিন শিল্পাঞ্চলে ৯৫টি কারখানা স্থায়ীভাবে বন্ধ, ৬১ হাজার শ্রমিকের চাকরিহীনতা রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে সন্দেহ, যে তথ্য দিল ফরেনসিক বিভাগ নুসরাত হত্যা মামলায় ১৬ আসামির মধ্যে দুজনের মৃত্যুদণ্ড ১০ জন খালাস আট অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি সার্ক শক্তিশালী করার অঙ্গীকার প্রধানমন্ত্রী তারেক রহমানের মুঠোফোনে অবৈধ ঋণ অ্যাপের ভয়ংকর ফাঁদ

ইভ্যালির রাসেলের বিরুদ্ধে গ্রেপ্তারে পরোয়ানা

ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল

প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেলের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ সোমবার (১ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন এই আদেশ দেন। এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী আব্দুল হান্নান ভূঁইয়া হৃদয় এনটিভি অনলাইনকে বলেন, এ মামলায় আপসের শর্তে জামিন পান রাসেল। কিন্তু জেল থেকে বের হওয়ার পরেও আপস না করায় তার জামিন বাতিলের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

আইনজীবী আরও বলেন, এ মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও রাসেলের স্ত্রী শামীমা নাসরিন শুরু থেকেই পলাতক। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে।

এজাহার থেকে জানা যায়, আসামিদের প্রতিষ্ঠান ইভ্যালি ডটকম লিমিটেড বাচ্চাদের বিভিন্নসামগ্রী নিতে থ্রি এস নামের এক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে। চুক্তি অনুযায়ী, আসামিদের প্রতিষ্ঠান অনলাইনে অর্ডার গ্রহণ করে সে অনুযায়ী বাদীর প্রতিষ্ঠান থেকে পণ্য সংগ্রহ করে গ্রাহকদের পৌঁছে দেওয়া এবং পণ্য সরবরাহকারী কোম্পানি থ্রি এসকে টাকা পরিশোধ করার কথা ছিল। সে অনুযায়ী প্রায় ৮০ লাখ টাকার পণ্য সরবরাহ করলেও আসামিরা সেই টাকা পরিশোধ না করায় থ্রি এস কর্পোরেশনের চেয়ারম্যান সাইফুল ইসলাম বাদী হয়ে ২০২৩ সালের ১৬ এপ্রিল মামলা দায়ের করেন।

আরো পড়ুন : সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি ছাড়তে উচ্চ আদালতের নির্দেশ

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

দেশের রিজার্ভ ফের বাড়ল

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মুঠোফোনে অবৈধ ঋণ অ্যাপের ভয়ংকর ফাঁদ

২৩ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ইভ্যালির রাসেলের বিরুদ্ধে গ্রেপ্তারে পরোয়ানা

আপডেট সময় ০৫:৪১:৫৫ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪