শিরোনাম :
হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো রাজধানীর নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর বিতর্কিত আয়ের পরিকল্পনা প্রত্যাহার করে ক্ষমা চাইলেন ফিফা প্রধান ক্ষেপণাস্ত্র মজুত নিয়ে উদ্বেগ উড়িয়ে দিলেন ট্রাম্প, ফাঁসকারীদের হুঁশিয়ারি জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ
মানবতাবিরোধী অপরাধ

সালমান ও আনিসুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

জুলাই বিপ্লবে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আজ সাক্ষ্যগ্রহণ করা হবে।

আজ রোববার (২২ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের বিচারিক প্যানেলে এই মামলার প্রথম সাক্ষীর জবানবন্দি রেকর্ড করার কথা রয়েছে।

প্যানেলের অপর দুই সদস্য হলেন- বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের মাধ্যমে আসামিদের আনুষ্ঠানিক বিচার শুরু হয়। একই সঙ্গে প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণের জন্য আজকের দিন ধার্য করে ট্রাইব্যুনাল।

এ বিষয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, প্রসিকিউশনের হাতে আসামিদের অপরাধের অকাট্য প্রমাণ রয়েছে। তাদের বিরুদ্ধে ২২ জন সাক্ষী ট্রাইব্যুনালে জবানবন্দি দেবেন। এছাড়া ভিডিও, ডকুমেন্টারি, লাইভ অ্যাভিডেন্সসহ যাবতীয় দলিল-প্রমাণ উপস্থাপন করা হবে।

গত ১২ জানুয়ারি সালমান-আনিসুলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। একই সঙ্গে সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য ১০ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়।

মামলার বিবরণে জানা যায়, সালমান এফ রহমান ও আনিসুল হক জুলাই আন্দোলন দমনে কারফিউ জারি এবং ছাত্র-জনতার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানোর প্রধান পরিকল্পনাকারী ছিলেন। একই ট্রাইব্যুনালে কল্যাণপুরের জাহাজ বাড়িতে নয়জন তরুণকে জঙ্গি সাজিয়ে হত্যার অভিযোগ সংক্রান্ত একটি মামলার শুনানিও আজ নির্ধারিত রয়েছে।

অন্যদিকে, কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার দায়ে অভিযুক্ত হাসানুল হক ইনুর বিরুদ্ধে চলমান মামলায় আজ তার সাফাই সাক্ষীকে জেরা করবে প্রসিকিউশন। বিচারের লক্ষ্যে সালমান এফ রহমান, আনিসুল হক এবং হাসানুল হক ইনুকে এরইমধ্যে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

০৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মানবতাবিরোধী অপরাধ

সালমান ও আনিসুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

আপডেট সময় ১২:১৭:১২ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬