শিরোনাম :
আগস্টে শুরু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল, ঘোষণা রেলমন্ত্রীর পেলের ব্রাজিলের বিশ্বরেকর্ড ভাঙল ডাচরা, সুইডেনকে ৫-১ গোলে ওড়াল নেদারল্যান্ডস আওয়ামী লীগের মূল টার্গেট কেন ড. ইউনূস? যাহের আলভীর কারাদণ্ড: মৃত্যুর আগে বন্ধুদের কী বলেছিলেন স্ত্রী ইকরা? মেসি কি আর্জেন্টিনার জার্সি ছেড়ে ব্রাজিলে খেলবেন? লুলার মন্তব্যে শোরগোল বিশ্বকাপ ২০২৬: প্রথম রাউন্ড শেষে নকআউটের দৌড়ে কারা এগিয়ে? রাত পোহালেই আলজেরিয়া বধের মিশন: বিশ্বকাপে আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচের ইতিহাস কী বলছে? ঢাকার ভেতর আর থাকবে না দূরপাল্লার বাস: চার টার্মিনাল সরানোর মাস্টারপ্ল্যান, কোনটি যাচ্ছে কোথায়? মিরপুরে শেষ বলের নাটকীয়তা: বাংলাদেশকে ১ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয় দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ

বাস ভাড়া কমলো কিলোমিটারে ৩ পয়সা

ডিজেলের দাম কমানোর সরকারি ঘোষণার পর বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ৩ পয়সা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপ‌ক্ষের (বিআরটিএ) ভাড়া নির্ধারণ কমিটি।

আজ সোমবার (১ এপ্রিল) রাজধানীর বনানীতে বিআরটিএ সদরদপ্তরে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়। বাস মা‌লিকরাও ভাড়া কমা‌নোর সুপা‌রিশে একমত পোষণ করেন বলে সভা শেষে জানানো হয়েছে।

ক‌মি‌টির সুপারিশ অনুযায়ী, দূরপাল্লার বা‌সে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ১৫ পয়সা থেকে কমিয়ে ২ টাকা ১২ পয়সা এবং ঢাকা-চট্টগ্রাম মহানগরীতে ২ টাকা ৪৫ টাকা থেকে কমিয়ে ২ টাকা ৪২ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

নতুন ভাড়ার বিষয়ে বিআর‌টিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার সাংবাদিকদের জানান, ভাড়া কমা‌নোর সুপা‌রিশ আজই মন্ত্রণাল‌য়ে পাঠা‌নো হ‌বে।

এরআগে গতকাল রোববার (৩১ মার্চ) ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের খুচরা মূল্য ২ টাকা ২৫ পয়সা কমিয়ে ১০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরো পড়ুন : ঈদে বাড়ি যাবে দেড় কোটি মানুষ

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

আগস্টে শুরু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল, ঘোষণা রেলমন্ত্রীর

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বাস ভাড়া কমলো কিলোমিটারে ৩ পয়সা

আপডেট সময় ০৫:৩২:০০ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪