ইরান যুদ্ধ নিয়ে শাহবাজ-পেজেশকিয়ান ফোনালাপ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ ও উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে পাকিস্তান। আজ শনিবার (২৮ মার্চ) পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক ঘণ্টাব্যাপী টেলিফোনে কথা বলেছেন। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, এই ফোনালাপে শাহবাজ শরিফ আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা ও কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

এই উচ্চপর্যায়ের ফোনালাপ এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যার ঠিক পরের দিনই অর্থাৎ আগামীকাল রোববার থেকে ইসলামাবাদে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সম্মেলন শুরু হতে যাচ্ছে। সম্মেলনে তুরস্ক, মিসর, সৌদি আরব ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই সফরের সময় পররাষ্ট্রমন্ত্রীরা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও উত্তেজনা প্রশমনের বিভিন্ন উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।

বর্তমানে পাকিস্তান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ‘যোগসূত্র’ হিসেবে কাজ করছে। বিশ্লেষকরা মনে করছেন, ইসলামাবাদে অনুষ্ঠিতব্য এই চার দেশীয় বৈঠকটি টেকসই যুদ্ধবিরতির পথ প্রশস্ত করতে পারে। গত কয়েক দিন ধরে পাকিস্তান ও তুরস্কের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষভাবে বার্তার আদান-প্রদান চলছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

অবশেষে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা আসামির হাতে হাতকড়া

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ইরান যুদ্ধ নিয়ে শাহবাজ-পেজেশকিয়ান ফোনালাপ

আপডেট সময় ০৬:১৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬