ঝড়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে ঝাঁকুনি; নিহত-১, আহত-৩০

ঝড়ের কবলে পড়ে বিমানে তীব্র ঝাঁকুনিতে যুক্তরাজ্যের লন্ডন থেকে সিঙ্গাপুরগামী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটের একজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জনেরও বেশি। খবর এএফপির।

আজ মঙ্গলবার (২১ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দিয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সও হতাহতের বিষয়টি জানিয়েছে।

ওই পোস্টে সিঙ্গাপুর এয়ারলাইন্স বলেছে, ‘আমরা বোয়িং ৭৭৭-৩০০ ইআর ফ্লাইটে এক যাত্রীর মৃত্যু ও অন্যান্যদের আহত হওয়ার তথ্য নিশ্চিত করছি।’

এএফপি জানায়, লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে স্থানীয় সময় সোমবার সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ৩২১ ফ্লাইটটি সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। পরে তীব্র ঝড়ের কবলে পড়ে সেটি। এই ঘটনার পর সিঙ্গাপুর এয়ারলাইন্সের ওই ফ্লাইটের পাইলট মঙ্গলবার ব্যাংককের দিকে বিমানের গতিপথ পরিবর্তন করেন।

সিঙ্গাপুর এয়ারলাইন্স বলছে, হিথরো বিমানবন্দর ছেড়ে আসা বিমানটি থাইল্যান্ডের স্থানীয় সময় বিকেল পৌনে ৪টায় থাইল্যান্ডের সুবর্ণভূমি বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বিমানে থাকা সব যাত্রী ও ক্রুদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়াই আমাদের মূল অগ্রাধিকার। আমরা প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য থাইল্যান্ডের স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি। অতিরিক্ত সহায়তার জন্য একটি দলকে ব্যাংককে পাঠাচ্ছি।’

আরো পড়ুন : রাইসির মৃত্যুতে ইসরাইলের হাত!

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

অবশেষে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা আসামির হাতে হাতকড়া

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ঝড়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে ঝাঁকুনি; নিহত-১, আহত-৩০

আপডেট সময় ০৭:৩২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪