ভারত-পাকিস্তান সীমান্তে গুলি, বিএসএফ সদস্য আহত

ভারত-পাকিস্তান সীমান্তে গুলির ঘটনায় এক বিএসএফ সদস্য আহত হয়েছেন। বুধবার (১১ সেপ্টেম্বর) আখনুর সীমান্তে এই ঘটনা ঘটে। তবে এতে পাকিস্তানে কেউ হতাহত হয়েছে কি না তা জানা যায়নি।

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের মুখপাত্র জানিয়েছেন, সীমান্তের আখনুর এলকায় উসকানিমূলক গুলির ঘটনা ঘটেছে। বিএসএফও পাল্টা গুলি চালিয়েছে। পাকিস্তান থেকে চালানো গুলিতে বিএসএফের একজন সদস্য আহত হয়েছেন।
জানা গেছে, এই মূহুর্তে আন্তর্জাতিক সীমান্ত ও লাইন অব কন্ট্রোলে উচ্চ সতর্কতা ও নজরদারি চালাচ্ছে ভারতীয় বাহিনী।

২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি দুই দেশের মধ্যে সন্ধি হলেও কয়েকবার তা ভঙ্গ হয়েছে। সবচেয়ে বড় ঘটনা ঘটে গত বছর রামগর সেক্টরে। তখন পাকিস্তানের গুলিতে এক ভারতীয় সীমান্ত রক্ষী সদস্য নিহত।
দেশ দুইটির মধ্যে এমন এক সময় এ ধরনের ঘটনা ঘটলো যখন ১০ বছর পর জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন হতে চলেছে। সেখানে প্রথম ধাপের নির্বাচন ১৮ সেপ্টেম্বর।দ্বিতীয় ধাপের নির্বাচন ২৫ সেপ্টেম্বর ও তৃতীয় ধাপের নির্বাচন ১ অক্টোবর।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ভারত-পাকিস্তান সীমান্তে গুলি, বিএসএফ সদস্য আহত

আপডেট সময় ০৩:৫৬:২৭ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪