শিরোনাম :
কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে হোটেলের পার্কিংয়ে আগুন, নিরাপদে ৩০০ পর্যটক আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট ও শপিং মল ওয়েস্ট ইন্ডিজ টেস্টের দলে নেই নাহিদ, ফিরলেন তাসকিন তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে নিহত ১৬, আহত ৫৪ জনের বেশি গরুর মাংস নিয়ে নবীজির সতর্কবার্তা, হাদিসের ব্যাখ্যা কী? ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ঢাকায় ফিরলেন ৩৫ বাংলাদেশি গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২ জন উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয়েছে ভূমিমন্ত্রীকে সাজেকে গোলাগুলিতে আটকে পড়া ২,৯৩৩ পর্যটকে সড়ালো নিরাপত্তা বাহিনী আওয়ামী লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত শুরূ করছে: রিজভী

রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকা সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ আঞ্চলিক আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য প্রায় ১৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের নতুন সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দুই হাজার ১৮৯ কোটি টাকা প্রায় (ডলারের বিনিময় হার ১১০ টাকা ধরে)।

গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত উচ্চ-পর্যায়ের এক পার্শ্ববৈঠকে এই ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। মার্কিন পররাষ্ট্র দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘোষিত নতুন তহবিলের মধ্যে প্রায় সাত কোটি ডলার দেবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্যুরো অব পপুলেশন, রিফিউজি এবং মাইগ্রেশন (পিআরএম)। বাকি ১২ কোটি ৯০ লাখ ডলার আসবে ইউএসএআইডি থেকে, যার মধ্যে ৭ কোটি ৮০ লাখ ডলার ব্যয় করা হবে রোহিঙ্গাদের খাদ্য সরবরাহের জন্য। এই খাদ্য সহায়তা কর্মসূচি যুক্তরাষ্ট্রের কৃষকদের উৎপাদিত খাদ্যসামগ্রী কিনে, তা পরিবহন ও বিতরণের মাধ্যমে বাস্তবায়িত হবে।

রোহিঙ্গা সংকট মোকাবিলায় ২০১৭ সালের আগস্ট মাস থেকে এ পর্যন্ত ২৫০ কোটি ডলারের বেশি সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ২১০ কোটি ডলার বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য ব্যয় হয়েছে।

আরো পড়ুন : মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে আরও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে হোটেলের পার্কিংয়ে আগুন, নিরাপদে ৩০০ পর্যটক

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আওয়ামী লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত শুরূ করছে: রিজভী

২২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রোহিঙ্গাদের জন্য ২ হাজার কোটি টাকা সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০৬:৪৯:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪