৯/১১’র মাস্টারমাইন্ড খালিদের সঙ্গে আবেদন চুক্তি বাতিল

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন শুক্রবার ৯/১১ এর মাস্টারমাইন্ড খালিদ শেখ মোহাম্মদের সঙ্গে ‘আবেদন চুক্তি’ বাতিল করেছেন। চুক্তিটির ব্যাপারে ঘোষণার মাত্র দুদিন পরই তা বাতিল করা হলো। খবর এএফপির।

চুক্তি অনুযায়ী, খালিদ শেখ মোহাম্মদ এবং তার দুই সহযোগী ওয়ালিদ বিন আত্তাস ও মোস্তফা আল হাউসাউই নিজেদের দোষ স্বীকার করবেন। কিন্তু, বিচারে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে না এবং সর্বোচ্চ শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হবে।

গত বুধবার ঘোষণা করা হয়, খালিদ শেখ মোহাম্মদ এবং তার দুই সহযোগীর সঙ্গে চুক্তির হওয়ায় দীর্ঘদিন ঝুলে থাকা মামলাগুলো নিষ্পত্তির দিকে যাবে। তবে, এই চুক্তিতে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলায় নিহতদের কিছু স্বজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল।

প্রতিরক্ষামন্ত্রী অস্টিন মামলাটির তদারক সুসান এসকালিয়ারের উদ্দেশে এক চিঠিতে বলেন, ‘আসামিদের সঙ্গে বিচার-পূর্ব চুক্তিতে যাওয়ার সিদ্ধান্তের তাৎপর্যের আলোকে আমি মনে করছি, এই ধরনের সিদ্ধান্তের দায়-দায়িত্ব আমার ওপর ন্যস্ত থাকা উচিত। আমি এতদ্বারা উপরে উল্লেখিত মর্মে আপনি ৩১ জুলাই, ২০২৪ সালে স্বাক্ষরিত তিনটি বিচার-পূর্ব চুক্তি প্রত্যাহার করছি।’

৯/১১ এর হামলার ঘটনায় করা মামলাগুলো বছরের পর বছর ধরে বিচার-পূর্ব প্রক্রিয়ায় আটকে আছে। আসামিরা কিউবার গুয়ানতানামো বে সামরিক ঘাঁটিতে বন্দি ছিলেন।

চলতি সপ্তাহে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ‘খালিদ শেখ মোহাম্মদ, ওয়ালিদ বিন আত্তাশ ও মুস্তাফা আল-হাওসাভি বিচারের মুখোমুখি হলে তাদের মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে, এমন শর্তে হামলায় জড়িত থাকার জন্য দোষ স্বীকার করতে সম্মত হয়েছেন।’

খালিদ শেখ মোহাম্মদ আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের ঘনিষ্ঠ ও সবচেয়ে বিশ্বস্ত মিত্র হিসেবে পরিচিত। ২০০৩ সালের মার্চ মাসে তাকে পাকিস্তান থেকে গ্রেপ্তার করা হয়। ২০০৬ সালে গুয়ান্তানামো ঘাঁটিতে পাঠানোর আগে তিন বছর তিনি সিআইএর গোপন কারাগারে আটক ছিলেন।

প্রশিক্ষিত প্রকৌশলী হিসেবে পরিচিত খালিদ শেখ মোহাম্মদ ৯/১১ হামলার আদ্যোপান্ত জানতেন বলে জানিয়েছেন। এ ছাড়া ২০০২ সালে মার্কিন সাংবাদিক ডেনিয়েল পার্লকে নিজ হাতে হত্যার কথাও স্বীকার করেছেন তিনি। ১৯৯৩ সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার সঙ্গেও জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

আরো পড়ুন : ইসরায়েলে সরাসরি হামলা চালানোর নির্দেশ খামেনির

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

৯/১১’র মাস্টারমাইন্ড খালিদের সঙ্গে আবেদন চুক্তি বাতিল

আপডেট সময় ১১:১৮:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪