শিরোনাম :
ব্যাংকের মোট ঋণের অন্তত ৪ শতাংশ দিতে হবে কৃষি খাতে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত আসামির মামলার রায় ঢাকায় নারী চালিত গোলাপি ‘মহিলা বাস’ নামছে মঙ্গলবার বাংলাদেশে আল-কায়েদার ঘাঁটি বিষয়ে মন্তব্য করতে রাজি নন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে: রেজিস্ট্রেশন,সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক সহ একগুচ্ছ শর্ত সরকারের ১৮০ দিন: অর্জন, ব্যর্থতা আর অমীমাংসিত প্রশ্নের নিকাশ কিশোরগঞ্জে মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল প্রস্তুত, ঘোষণা যেকোনো সময়: মুখ্য সচিব অনুকূল পরিবেশ ছাড়া ভারত যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ঐতিহাসিক জয়ের পর বদলে গেল পয়েন্ট টেবিল, কত নম্বরে বাংলাদেশ

অপরাজিত চ্যাম্পিয়নদের শোভাযাত্রা

ইতিহাস রোজ রোজ তৈরি হয় না। ২০২২ সালের সাফের শিরোপা জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। এবার চ্যালেঞ্জ ছিল সেটি ধরে রাখা। বাংলাদেশ কেবল তা ধরেই রাখেনি, সাফ ২০২৪ এ অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে লিখেছে নতুন অধ্যায়। সাফের ইতিহাসে ভারতের পর বাংলাদেশই একমাত্র দল, যারা শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে।

বুধবার (৩০ অক্টোবর) শিরোপা জয়ের পর আজ বৃহস্পতিবার দেশে ফিরেছে বাংলার নারীরা। ছাদখোলা বাসে তাদের দেওয়া হচ্ছে সংবর্ধনা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেই বাসের গন্তব্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিমানবন্দরে দর্শকের ভালোবাসায় সিক্ত হচ্ছেন নারী ফুটবলাররা। ছাদখোলা বাস থেকে দর্শকের ভালোবাসার জবাব দিচ্ছেন সানজিদা-ঋতু-মারিয়ারা।

এর আগে আজ সকালে ভক্তদের শুভেচ্ছা জানিয়ে ঋতু লেখেন, ‘এটি বাড়ি আসছে।’ জুড়ে দেন শিরোপার সঙ্গে নিজের হাসিমাখা ছবি। শিরোপা জয়ের পর দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ঋতু। এই তারকা বলেন, ‘অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাতে চাই, যারা দেশ থেকে আমাদের জন্য মন থেকে দোয়া ও আশীর্বাদ করেছেন। আপনাদের দোয়া ও আশীর্বাদেই আমরা আজ চ্যাম্পিয়ন। এই ট্রফিটা শুধু আমাদের নয়, পুরো বাংলাদেশের।’

সাফজয়ী নারী ফুটবল দলকে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার অভিনন্দন

সাফজয়ী নারীদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

ব্যাংকের মোট ঋণের অন্তত ৪ শতাংশ দিতে হবে কৃষি খাতে

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঐতিহাসিক জয়ের পর বদলে গেল পয়েন্ট টেবিল, কত নম্বরে বাংলাদেশ

১৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

অপরাজিত চ্যাম্পিয়নদের শোভাযাত্রা

আপডেট সময় ০৫:৪৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪