শিরোনাম :
গণমাধ্যম শক্তিশালী হলে টেকসই হবে গণতন্ত্র: ফখরুল নিত্যপণ্যের দাম আকাশছোয়া : বিপর্যস্ত নিম্ন আয়ের জীবনযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী নিয়ে জল্পনা তুঙ্গে সিলেটে দুই বাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৮ হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো রাজধানীর নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

অবসরের খবর জানালেন নেইমার

বারবার চোটের সঙ্গে লড়াই করতে হয়েছে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রকে। ক্যারিয়ারের প্রায় অর্ধেকটা সময় কাটাতে হয়েছে মাঠের বাইরে। চোটের কারণে লম্বা সময় নেই জাতীয় দলেও। চোটে কাটিয়ে যখনই ফেরার অপেক্ষায় থাকেন, তখনই আবারও হানা দেয় চোট।

সর্বশেষ গত বছরের নভেম্বরে আবারও চোটে পড়েছিলেন নেইমার। এবারের চোট তাকে মানসিকভাবে বেশ দুর্বল করে দিয়েছিল। সিদ্ধান্ত নিয়েছিল বুট জোড়া তুলে রাখারও। তবে বাবা নেইমার সিনিয়রের পরামর্শে আবারও মাঠে নেমেছেন। কিন্তু এভাবে আর কত? বয়সও পৌঁছেছে ৩৪ এর কোটায়। অবসর নিয়ে কি চিন্তা করছেন নেইমার?

সম্প্রতি ব্রাজিলিয়ান চ্যানেল ‘কেজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার তার ভবিষ্যৎ নিয়ে খোলামেলা কথা বলেছেন। সেখানেই জানিয়েছেন, কবে নাগাদ অবসর নিতে পারেন তিনি। নেইমারের ভাষ্য মতে, চলতি বছরের ডিসেম্বরেই অবসরের ঘোষণা দিতে পারেন তিনি।

নেইমার বলেন, ‘আমি জানি না এই সময়ের পর কী ঘটবে, পরবর্তী বছর সম্পর্কেও ধারণা নেই। সম্ভবত ডিসেম্বর এলে আমি অবসর নিতে চাই। আমি এখন বছর ধরে ধরে চিন্তা করছি। হৃদয় কী সিদ্ধান্ত নেয় আমরা দেখব। এটি (অবসরের সিদ্ধান্ত) নির্ভর করছে বছরের শেষ নাগাদ হৃদয় কোনদিকে সাড়া দেয় তার ওপর।’

তবে পেশাদার ফুটবল ক্যারিয়ার ছাড়ার আগে নেইমারের সামনে এখন বড় চ্যালেঞ্জ ব্রাজিলের বিশ্বকাপের দলে জায়গা পাওয়া। এরপর নিজের অধরা স্বপ্ন পূরণ করা। তবে সেজন্য তাকে থাকতে হবে চোটমুক্ত। নেইমার বলছেন, ‘এই বছরটি খুবই গুরুত্বপূর্ণ, কেবল সান্তোসের জন্যই নয়, ব্রাজিল জাতীয় দলের জন্যও। যেহেতু বছরটি বিশ্বকাপের এবং আমার জন্যও। আমি এই বছরের শতভাগ সময় খেলতে চাই।’

সর্বশেষ গত ডিসেম্বরেও হাটুর অস্ত্রোপচার করতে হয়েছে নেইমারকে। এরপর সুস্থ হয়ে আবারও মাঠে ফিরেছেন তিনি। গত সপ্তাহে বদলি হিসেবে সান্তোসের জার্সিতে মাঠে নামেন নেইমার। সেই ম্যাচে ৬-০ ব্যবধানে বড় জয় পায় সেলেসাও ক্লাবটি। ওই জয়ে নেইমারের দল পোলিস্তা লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে।

নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে চোট। ২০২৩ সালের অক্টোবরে হাঁটুর মারাত্মক ইনজুরিতে (এসিএল) পড়ার পর প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন। ফলে সৌদি ক্লাব আল হিলালের হয়েও খুব একটা খেলার সুযোগ পাননি। বর্তমানে ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি সাফ জানিয়ে দিয়েছেন, দলে জায়গা পেতে হলে নেইমারকে শতভাগ ফিট হতে হবে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাজধানীর নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

০৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

অবসরের খবর জানালেন নেইমার

আপডেট সময় ১২:৫৩:০৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬