শিরোনাম :
ব্যাংকের মোট ঋণের অন্তত ৪ শতাংশ দিতে হবে কৃষি খাতে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত আসামির মামলার রায় ঢাকায় নারী চালিত গোলাপি ‘মহিলা বাস’ নামছে মঙ্গলবার বাংলাদেশে আল-কায়েদার ঘাঁটি বিষয়ে মন্তব্য করতে রাজি নন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে: রেজিস্ট্রেশন,সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক সহ একগুচ্ছ শর্ত সরকারের ১৮০ দিন: অর্জন, ব্যর্থতা আর অমীমাংসিত প্রশ্নের নিকাশ কিশোরগঞ্জে মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল প্রস্তুত, ঘোষণা যেকোনো সময়: মুখ্য সচিব অনুকূল পরিবেশ ছাড়া ভারত যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ঐতিহাসিক জয়ের পর বদলে গেল পয়েন্ট টেবিল, কত নম্বরে বাংলাদেশ

আইপিএলে কতদিন খেলতে পারবেন মোস্তাফিজ?

মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস, এ খবর সবারই জানা। কিন্ত আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের মাঝে বাংলাদেশি এই পেসার কতদিন আইপিএলে খেলতে পারবেন, সেটি জানার কৌতুহলই ছিল সবার মাঝে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাঁহাতি এই পেসারকে আইপিএল খেলতে ছাড়পত্র (নো অবজেকশন সার্টিফিকেট-এনওসি) দেবে কি না তা নিয়েও ভক্তদের মধ্যে সন্দেহের অবকাশ ছিল।

অবশেষে মোস্তাফিজকে নিয়ে বিসিবি নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। এনওসি সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, ১৮ থেকে ২৪ মে পর্যন্ত আইপিএল খেলতে পারবেন মোস্তাফিজ। অর্থাৎ সাতদিন টাইগার পেসার ভারতে থাকতে পারবেন।

ভারতে যাওয়ার আগে আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি (১৭ মে) খেলে যেতে হবে মোস্তাফিজকে। ৭ দিন দিল্লির হয়ে খেলার পর পাকিস্তান সিরিজে যোগ দিতে হবে মোস্তাফিজকে। পাঁচ ম্যাচের এই সিরিজ শুরু হবে ২৭ মে।

অর্থাৎ বাংলাদেশের জার্সিতে আরব আমিরাতের সঙ্গে শুধু দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি খেলা হবে না মোস্তাফিজের। বাকি সব ৬ ম্যাচই তিনি খেলবেন জাতীয় দলের হয়ে।

আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।

আইপিএলে প্লে-অফের দৌড়ে টিকে থাকা দিল্লির এখনো গ্রুপ পর্বের তিনটি ম্যাচ বাকি। এনওসি অনুসারে, দিল্লির হয়ে এই তিন ম্যাচই খেলতে পারবেন মোস্তাফিজ। দিল্লি প্লে-অফে গেলেও ২৪ মে’র পর আর ভারতে থাকতে পারবেন না তিনি। পাকিস্তান সিরিজ খেলতে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে হবে মোস্তাফিজকে।

১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের পঞ্চম স্থানে আছে মোস্তাফিজকে ৬ কোটি রুপিতে দলে ভিড়ানো দিল্লি।

মোস্তাফিজ মূলত দিল্লিতে মিচেল স্টার্কের ঘাটতি পূরণ করবেন। স্টার্ক আজ শুক্রবার নিশ্চিত করেছেন, আইপিএল-২০২৫ আসরের বাকি অংশ খেলতে তিনি আর ভারতে আসবেন না। অসি পেসার চলে যাওয়ায় পেস বোলিং ইউনিটে দিল্লির একমাত্র বিদেশি বোলার এখন মোস্তাফিজ। যে কারণে টাইগার পেসারকে এবার একটু বেশিই কদর করবে দিল্লি।

এর আগে ২০২২ ও ২০২৩ মৌসুমেও দিল্লির হয়ে খেলেছেন মোস্তাফিজ। ওই দুই আসরে মোট ১০ ম্যাচ খেলে ৯ উইকেট নিয়েছিলেন ২৯ বছর বয়সী এই তারকা।

রেকর্ড পারিশ্রমিকে আইপিএলে দল পেলেন মুস্তাফিজ

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

ব্যাংকের মোট ঋণের অন্তত ৪ শতাংশ দিতে হবে কৃষি খাতে

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঐতিহাসিক জয়ের পর বদলে গেল পয়েন্ট টেবিল, কত নম্বরে বাংলাদেশ

১৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আইপিএলে কতদিন খেলতে পারবেন মোস্তাফিজ?

আপডেট সময় ০৬:০৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫