এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ

অপেক্ষা আর উৎকন্ঠা শেষে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করল বাংলাদেশ। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। তাতে কপাল খুলেছে বাংলাদেশের। সমীকরণের মারপ্যাঁচ নয়, গ্রুপ পর্বে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েই সুপার ফোরে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

আফগান-শ্রীলঙ্কা ম্যাচের আগে সবচেয়ে বেশি চিন্তিত ছিল বাংলাদেশ। আফগানিস্তান জিতলে বাদ পড়তো টাইগাররা। টিকে থাকার সম্ভাবনা ছিল, সমীকরণের জটিল অঙ্ক মেলাতে হতো। আফগানদের ছুঁড়ে দেওয়া ১৭০ রানের লক্ষ্যে শ্রীলঙ্কাকে থামতে হতো ১০০ রানের মধ্যে। সেটি হলে আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশ যেত পরের পর্বে।

শ্রীলঙ্কা অবশ্য অত কিছু হতে দেয়নি। ম্যাচ জিতেই মাঠ ছেড়েছে। ফলে, বাংলাদেশও হাঁফ ছেড়ে বেঁচেছে। সুপার ফোরে শনিবার এই শ্রীলঙ্কার বিপক্ষেই নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। অন্য দুই প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান। ‘এ’ গ্রুপ থেকে এসেছে দল দুটি।

সুপার ফোরে চার দল রাউন্ড রবিন পদ্ধতিতে প্রত্যেকে একবার করে একে অপরের মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনালে।

সুপার ফোরে উঠতে যে সমীকরণের সামনে বাংলাদেশ

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

অবশেষে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা আসামির হাতে হাতকড়া

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ

আপডেট সময় ১১:৩২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫