তাসকিন কী টি-টোয়েন্টির নেতৃত্বের জন্য প্রস্তুত ?

টি-টোয়েন্টির নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। এ খবর বেশ পুরনো। নিজের পারফরম্যান্সে নজর দিতে অনেক দিন আগেই এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি। তবে, প্রশ্ন কে হচ্ছেন টি-টোয়েন্টির নতুন নেতা?

এই তালিকায় প্রথম নামটা লিটন দাসের হলেও প্রতিযোগিতায় সমানভাবে এগিয়ে তাসকিন আহমেদ। বাংলাদেশ পেস বিভাগের প্রাণ ভোমরা, সেই সঙ্গে তিন ফরম্যাটের চুক্তিতে থাকা একমাত্র ‘এ প্লাস’ ক্যাটাগরির ক্রিকেটার। সব মিলিয়ে তাসকিনকে নিয়েও রয়েছে সম্ভাবনা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও সিদ্ধান্ত নেয়নি, কে হচ্ছেন ভবিষ্যৎ নেতা।

তবে ডানহাতি পেসার তাসকিন আহমেদের সামনে সুযোগ এলে নেতৃত্ব দিতে চেষ্টা করবেন তিনি। যদিও তার মূল ফোকাস দলকে সাফল্য এনে দেওয়া। শুক্রবার তাসকিন জানিয়েছেন নেতৃত্ব নিয়ে তার ভাবনা।

বাংলাদেশ দলের এই তারকা বলেন, ‘আসলে এটা বোর্ডের কল, বোর্ড যাকে বিবেচনা করবে সেই করবে। দিনশেষে আমি একজন খেলোয়াড়, সবসময় এনজয় করতে চাই। নিজের সেরাটা নিংড়ে দিতে চাই দলের জন্য। বোর্ড যদি কখনো মনে করে তখন আলাদা বিষয়।’

জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার জন্য তাসকিন প্রস্তুত কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বোর্ড চাইলে চেষ্টা করব ইনশাআল্লাহ।’

এ ছাড়া তাসকিন বলেন, ‘আল্লাহর রহমত, ফ্যামিলির দোয়া, তাঁদের সাপোর্ট সব মিলিয়ে আসলে একটু একটু করে বেড়ে উঠছি। নিজের জায়গা থেকে তো সবসময় উন্নতির চেষ্টা করছি। তাদের ভালোবাসা, দোয়া, রহমত—এগুলো থেকে নিজেরও মন চায় যাতে দেশের জন্য ভালো কিছু করতে পারি।’

সাকিবের সঙ্গে নিজের তুলনা করতে চান না হামজা

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

তাসকিন কী টি-টোয়েন্টির নেতৃত্বের জন্য প্রস্তুত ?

আপডেট সময় ১২:২৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫