শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত আসামির মামলার রায় ঢাকায় নারী চালিত গোলাপি ‘মহিলা বাস’ নামছে মঙ্গলবার বাংলাদেশে আল-কায়েদার ঘাঁটি বিষয়ে মন্তব্য করতে রাজি নন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে: রেজিস্ট্রেশন,সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক সহ একগুচ্ছ শর্ত সরকারের ১৮০ দিন: অর্জন, ব্যর্থতা আর অমীমাংসিত প্রশ্নের নিকাশ কিশোরগঞ্জে মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল প্রস্তুত, ঘোষণা যেকোনো সময়: মুখ্য সচিব অনুকূল পরিবেশ ছাড়া ভারত যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ঐতিহাসিক জয়ের পর বদলে গেল পয়েন্ট টেবিল, কত নম্বরে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ইতিহাস গড়া টেস্ট জয়

দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন শান্ত

চলতি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের লক্ষ্য ছিল গ্রুপপর্ব পার করে সুপার এইটে খেলা। সেই লক্ষ্য বেশ দাপটের সাথেই অর্জন করেছে শান্তর দল। কিন্তু সুপার এইটে আর পেরে ওঠেনি। প্রথমবারের মতো সেমিতে ওঠার সুযোগ থাকলেও ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্সে সেই সুযোগ লুফে নিতে পারেনি বাংলাদেশ। এমন ব্যর্থতার পর দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

আজ মঙ্গলবার (২৫ জুন) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘আমরা দল হিসেবে বাংলাদেশের সমর্থকদের ছোট করেছি। তারা আমাদে খেলা সবসময় সমর্থন করেন। দলের পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। ব্যাটিং ইউনিট হিসেবে দেশের মানুষকে ওইরকম ভালোকিছু দিতে পারিনি। এটার জন্য আমাদের খারাপ লাগছে। আমরা সামনের দিকে তাকাতে চাই। চেষ্টা থাকবে কিভাবে আমরা এখান থেকে বের হয়ে আসতে পারি।

শান্ত আরও যোগ করেন, ‘বোলাররা দারুন বোলিং করেছেন। পুরা টুর্নামেন্টজুড়ে তারা ধারাবাহিক ছিল। আমাদের চেষ্টার কমতি ছিল না, তবে হয়নি। আমরা দেশের মানুষকে কষ্ট দিয়েছি। আর তাই দলের পক্ষ আমি দুঃখ প্রকাশ করছি।’

এবারের বিশ্বকাপে গ্রুপপর্ব ও সুপার এইট মিলিয়ে মোট ৭টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে তিনটিতে জয় পেয়েছে শান্তরা। যা বিশ্বকাপ ইতিহাসে বাংলাদেশের সেরা সাফল্য। কিন্তু সুপার এইটে যে পারফরম্যান্স করেছে বাংলাদেশ, তাই বলে দেয় এখনও দল হিসেবে পরিণত হতে পারেনি বাংলাদেশ।

আরো পড়ুন : অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিল আফগানিস্তান, সুখবর পেল বাংলাদেশ

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

শাহজাদপুরে শতাব্দী প্রাচীন আশ্রমে রাধাগোবিন্দ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ইতিহাস গড়া টেস্ট জয়

১৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন শান্ত

আপডেট সময় ১১:১০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪