পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়

পাকিস্তানের বিপক্ষে টাইগারদের প্রথম টেস্ট জয়ের ইতিহাস গড়লো বাংলাদেশে । রাওয়ালপিন্ডিতে টেস্টের শেষ দিনে পাকিস্তানি ব্যাটারদের রীতিমতো নাকানি-চুবানি খাইয়েছে টাইগার বোলাররা। আগের দিনে ২৫ রানে ১ উইকেট হারানো পাকিস্তান দ্বিতীয় ইনিংসে থামে ১৪৬ রানে। আগের ইনিংসে ১১৭ রানের লিড থাকায় এখন সহজ লক্ষ্য বাংলাদেশের সামনে

প্রথম ইনিংসে সউদ-রিজওয়ানের জোড়া সেঞ্চুরিতে ভর করে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৪৪৮। জবাবে মুশফিকের ১৯১ রানের পাশাপাশি দলীয় আরও চার ব্যাটারের অর্ধশতকে ৫৬৫ রানে থামে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে সাকিব-মিরাজের ঘূর্ণির সামনে নাজেহাল পাকিস্তানি ব্যাটাররা। মিরাজ ৪টি ও সাকিব তুলে নেন ৩টি করে উইকেট। এছাড়া ১টি করে উইকেট পান শরিফুল, হাসান, নাহিদ।

জয়ের জন্য ২৯ রানের  লক্ষ দেয় পাকিস্তান। বাংলাদেশ বিনা ইউকেটে জয়ের লক্ষে পৌঁছায়।

উল্লেখ্য, এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারালেও টেস্টে তাদের পরাজিত করতে পারেনি টাইগাররা।

আরও পড়ুন:সাকিব ক্রিকেটেই সুন্দর, রাজনীতিতে নয়: রুবেল

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়

আপডেট সময় ০৪:০৭:০৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪